1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

শুরু হয়ে গেল পাকিস্তান ভারত যুদ্ধ।

  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৮৭ Time View
শুরু হয়ে গেল পাকিস্তান ভারত যুদ্ধ।

কাশ্মীরে হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে চরম উত্তেজনায় পৌঁছেছে। এর মধ্যেই পাকিস্তানের অন্তত তিনটি এলাকায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন। এমন পরিস্থিতিতে অনেকে আশঙ্কা করছেন, দুই দেশের মধ্যে একটি সীমিত যুদ্ধ শুরু হয়ে গেছে।

ডনের বরাত দিয়ে জানা গেছে, বুধবার গভীর রাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর ও মুজাফফরাবাদ এলাকায় এই হামলা চালায় ভারত। পাকিস্তানের সামরিক জনসংযোগ দপ্তর (ISPR)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই হামলাকে ‘কাপুরুষোচিত ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত’ বলে মন্তব্য করেছেন।

এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারতের সশস্ত্র বাহিনী এই সামরিক অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিন্দুর‘। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি স্থাপনায় একযোগে আঘাত হানা হয়েছে।

ভারতীয় সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “এই অভিযানের লক্ষ্য ছিল শুধুমাত্র সন্ত্রাসী ঘাঁটিগুলো। পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় ইচ্ছাকৃতভাবে হামলা করা হয়নি।”

উল্লেখ্য, পেছনের কয়েক দিনে সাইবার হামলা, সীমান্ত গোলাগুলি ও কূটনৈতিক বাকযুদ্ধ চলছিল দুই দেশের মধ্যে। এর মধ্যে সরাসরি সামরিক অভিযানের মতো পদক্ষেপ উত্তেজনাকে আরও বিপজ্জনক মাত্রায় নিয়ে যাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme