1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

এমপিও শিক্ষকদের ইনক্রিমেন্ট নিয়ে বড় খবর দিল মাউশি

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩১৭৪ Time View
মাউশি ইআইএমএস সেল

বেসরকারি স্কুল, কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য সামনে এসেছে। জানা গেছে, জুন মাসের অনুমোদিত অনলাইন এমপিও ফাইল ‘ডান’ (Done) হতে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বিলম্ব হতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জুলাই-২০২৬ মাসের ইনক্রিমেন্ট সংযুক্তকরণ এবং এমপিও-সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি কাজ সম্পন্ন করার কারণে এ বিলম্ব হচ্ছে।

শুক্রবার রাতে এ বিষয়ে তথ্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার (এমপিও) মো. জহির উদ্দিন।

তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই-২০২৬ মাসের নির্ধারিত বার্ষিক ইনক্রিমেন্ট এমপিও সফটওয়্যারে যুক্ত করার কাজ চলছে। একই সঙ্গে এমপিও সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ কারিগরি ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এসব কাজ শেষ হওয়ার পরই আঞ্চলিক কার্যালয় থেকে অনুমোদিত এমপিও আবেদন ‘ডান’ (Done) করা হবে।

মো. জহির উদ্দিন বলেন, “এমপিওভুক্ত জনবলের জুলাই-২০২৬ এর ইনক্রিমেন্ট যুক্ত করাসহ অন্যান্য কাজ শেষ করে অঞ্চল থেকে অনুমোদিত এমপিও আবেদন ডান করা হবে। তাই জুলাই ২০২৬ মাসের অনুমোদিত অনলাইন এমপিও ফাইল ডান হতে কয়েকদিন বিলম্ব হতে পারে। এ বিষয়ে শিক্ষক-কর্মচারীদের ধৈর্য ধারন করার অনুরোধ রইলো।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছর নতুন অর্থবছর শুরুর সময় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত করার কারণে এমপিও সফটওয়্যারে অতিরিক্ত কাজ করতে হয়। ফলে অনলাইন এমপিও আবেদন চূড়ান্ত বা ‘ডান’ করার প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা সময় বেশি লাগে।

এ অবস্থায় যেসব শিক্ষক-কর্মচারী জুন মাসের অনুমোদিত অনলাইন এমপিও ফাইল ‘ডান’ হওয়ার অপেক্ষায় রয়েছেন, তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কারণ বিলম্বটি শুধুমাত্র কারিগরি ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার জন্য হচ্ছে এবং প্রয়োজনীয় কাজ শেষ হলেই অঞ্চল থেকে পর্যায়ক্রমে অনুমোদিত এমপিও আবেদন ‘ডান’ করা হবে।

মাউশির ইএমআইএস সেল থেকে শিক্ষক-কর্মচারীদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, ইনক্রিমেন্ট সংযুক্তকরণ ও অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন হওয়ার পরই এমপিও ফাইল অনুমোদনের কার্যক্রম স্বাভাবিক গতিতে এগিয়ে নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme