1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

এভাবে সময়ক্ষেপণ ষড়যন্ত্রের অংশ, নাকি যৌক্তিক কারণ-প্রসংগ যখন শতকরা হারে বাড়িভাড়া

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ Time View
এভাবে সময়ক্ষেপণ ষড়যন্ত্রের অংশ, নাকি যৌক্তিক কারণ-প্রসংগ যখন শতকরা হারে বাড়িভাড়া

বাংলাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বহুদিনের দাবি হলো—সরকারি চাকরিজীবীদের মতো তাদেরও বাড়িভাড়া ভাতা শতকরা হারে নির্ধারণ করা হোক। এ দাবির প্রেক্ষাপট ঘিরে গত ১৩ তারিখ শিক্ষকদের আন্দোলনের পর শিক্ষা উপদেষ্টা শিক্ষক প্রতিনিধিদের উদ্দেশ্যে প্রস্তাব দেন—“আপনারা যৌক্তিকভাবে কত শতাংশ বাড়িভাড়া চান, তা লিখিতভাবে জমা দিন। তবে দাবি যেন অতিরিক্ত বা অযৌক্তিক না হয়, যেটি সরকারের সাধ্যের বাইরে পড়ে যায়।”

শিক্ষক প্রতিনিধিগণ বাস্তব পরিস্থিতি বিবেচনায় বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ এবং চিকিৎসাভাতা ১৫০০ টাকা করার প্রস্তাব পেশ করেন। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সর্বজনীনভাবে মাত্র ১০০০ টাকা বাড়িভাড়া৫০০ টাকা চিকিৎসাভাতা পাচ্ছেন। শিক্ষা উপদেষ্টা বিকল্পভাবে প্রস্তাব দেন—বাড়িভাড়া সর্বজনীনভাবে ২০০০ টাকা এবং চিকিৎসাভাতা ১০০০ টাকা করা যেতে পারে। কিন্তু শিক্ষক প্রতিনিধিদের মতে, এই প্রস্তাব দ্রুত বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয়, বিশেষ করে শহরাঞ্চলের ভাড়া বাজারের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়; বরং এটি অনেকটা অযৌক্তিক ও অসামঞ্জস্যপূর্ণ যা অবশ্যই কোন পেশাজীবির সাথেই মানানসই নয়। আমরা আমাদের বাড়িভাড়া অবশ্যই শতকরা আকারে পেতে চাই।

শিক্ষক প্রতিনিধিদের ২০ শতাংশ বাড়িভাড়া ও ১৫০০ টাকার চিকিৎসাভাতার প্রস্তাবনা শুনে শিক্ষা উপদেষ্টা তাৎক্ষণিক মৌখিক সম্মতি দেন এবং ঘোষণা করেন—“দ্রুততম সময়ে বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের এবং শিক্ষা মন্ত্রণালয়কে একসাথে কাজ করতে হবে।” এই নির্দেশনার আলোকে গত মাসের ২০ তারিখ শিক্ষক প্রতিনিধিগণ তাদের নিজস্ব হিসাব অনুযায়ী একটি খসড়া শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেন।

এরপর শিক্ষা মন্ত্রণালয় প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে এবং বিভিন্ন অধিদপ্তরের কাছে বিস্তারিত হিসাব-নিকাশ চেয়ে চিঠি পাঠায়। কিন্তু এখানেই শুরু হয় প্রশাসনিক দীর্ঘসূত্রীতা। আমলারা প্রথমে শুধু চিঠি পাঠাতেই প্রায় এক মাস সময় নেন। পরে অধিদপ্তরগুলো থেকে হিসাব আসলেও তাতে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। একবার বলা হলো—প্রথমে স্কুল-কলেজের হিসাব যাবে, পরে মাদ্রাসা ও কারিগরির। আবার কখনো বলা হলো—সব হিসাব একসাথে পাঠানো হবে। এই ধোঁয়াশা ও সময়ক্ষেপণের কারণে দিন গড়িয়ে যাচ্ছে, অথচ ঘোষিত সময়সীমা প্রায় শেষের পথে।

সবশেষে আবারও শঙ্কা তৈরি হয়েছে—যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে ফাইল অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে, তখনও যেন নতুন করে দীর্ঘসূত্রীতা শুরু না হয়। কারণ অতীত অভিজ্ঞতা বলছে, ফাইল আদান-প্রদানের নামে মাসের পর মাস চলে যায়, কিন্তু কার্যকর কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না।

এ অবস্থায় শিক্ষক সমাজে প্রশ্ন জোরালো হচ্ছে—এই বিলম্ব কি সত্যিই যৌক্তিক ও প্রশাসনিক কারণে হচ্ছে, নাকি এর আড়ালে আছে কোনো উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র? এটি কি সচেতনভাবে সময়ক্ষেপণের একটি কৌশল, নাকি আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকা একটি স্বাভাবিক প্রক্রিয়া—এই প্রশ্নই এখন শিক্ষক-কর্মচারীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে।

ষড়যন্ত্র বা সময়ক্ষেপণের অভিযোগ

শিক্ষক সমাজের অনেকেই মনে করেন, তাদের ন্যায্য দাবি পূরণে সরকার ইচ্ছাকৃতভাবে গড়িমসি করছে। এর পেছনে কয়েকটি কারণ তাঁরা উল্লেখ করেন—

  • শিক্ষক আন্দোলনের চাপ কমাতে প্রতি কয়েক বছর পর নির্দিষ্ট অঙ্কে কিছুটা ভাতা বাড়ানো হলেও মূল সমস্যার সমাধান এড়িয়ে যাওয়া হয়।
  • নীতিনির্ধারকেরা জানেন, শতকরা ভিত্তিক ভাতা বাস্তবায়ন করলে সরকারি চাকরিজীবীদের সমান মর্যাদা নিশ্চিত হবে, কিন্তু সেই দাবি পূরণে সরকারের অনীহা রয়েছে।
  • বারবার একই ফাইল বিভিন্নভাবে উপস্থাপন, মতামত আহ্বান, অর্থ মন্ত্রণালয়ে ফাইল পাঠানো ও ফেরত আসা—এসব শিক্ষক মহলে ইচ্ছাকৃত সময়ক্ষেপণ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।
  • মৌখিক ভাবে মেনে নেওয়া একটি বিষয় যদি বাস্তবায়নে এত দীর্ঘসূত্রীতা তৈরি হয়। শুরু হয় নানা অজুহাত এবং মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপ না নেওয়ায় এটি ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে।

যৌক্তিক কারণের যুক্তি

অন্যদিকে নীতিনির্ধারকেরা দাবি করেন, বিষয়টি কেবল শিক্ষক সমাজের সমস্যার মধ্যে সীমাবদ্ধ নয়।

  • শতকরা ভিত্তিক বাড়িভাড়া চালু হলে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা কয়েক লাখ শিক্ষক-কর্মচারীর জন্য প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় যুক্ত হবে। এর ফলে জাতীয় বাজেটে ভারসাম্যহীনতা তৈরি হতে পারে।
  • শুধু শিক্ষা খাত নয়, অন্য মন্ত্রণালয়ের কর্মচারীরাও একই দাবি তুলতে পারেন, যা আর্থিক চাপ আরও বাড়াবে।
  • শহর ও গ্রামের মধ্যে বাড়িভাড়ার বৈষম্যও একটি বড় প্রশ্ন। একই শতকরা হারে ভাতা দিলে গ্রামের শিক্ষকের জন্য এটি তুলনামূলকভাবে অনেক বেশি সুবিধাজনক হয়ে যাবে, যা নীতিগত বিতর্ক সৃষ্টি করতে পারে।
  • তাই অর্থ মন্ত্রণালয় বিস্তারিত বিশ্লেষণ ও দীর্ঘমেয়াদি বাজেট পরিকল্পনা ছাড়া এমন সিদ্ধান্ত নিতে দ্বিধান্বিত হচ্ছে।

বাস্তবে বিষয়টি অনেকটা অযৌক্তিকতা এবং আংশিক অবহেলা—দুটো কারণেই বিলম্বিত হচ্ছে। একদিকে রাষ্ট্রের আর্থিক সক্ষমতার যুক্তি অস্বীকার করা যায় না; অন্যদিকে শিক্ষকরা যে বছরের পর বছর ধরে ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, সেটিও স্পষ্ট সত্য। সরকারি চাকরিজীবীদের সঙ্গে তুলনা করলে শিক্ষকদের বৈষম্য প্রকট হয়ে ওঠে, যা পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ণ করছে।

বাড়িভাড়া ভাতা নির্ধারণের এ বিতর্ক মূলত রাষ্ট্রের আর্থিক দায় বনাম শিক্ষকদের ন্যায্য অধিকার—এই দ্বন্দ্বের প্রতিফলন। সরকার যদি শিক্ষকদের মর্যাদা রক্ষায় আন্তরিক হয়, তবে সময়ক্ষেপণের অভিযোগ এড়াতে একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা জরুরি। একই সঙ্গে বাজেট বাস্তবতার যুক্তি দেখিয়ে অনন্তকাল ধরে বিষয়টি ঝুলিয়ে রাখাও নৈতিক নয়। তাই এখন প্রশ্ন শুধু ভাতার অঙ্ক নির্ধারণ নয়; বরং শিক্ষা ব্যবস্থার ভিত্তি রক্ষাকারী শিক্ষকদের সম্মান ও মর্যাদা রাষ্ট্র কিভাবে নিশ্চিত করবে—এটাই হওয়া উচিত আলোচনার মূল কেন্দ্রবিন্দু।

আর যদি এভাবে অযৌক্তিক ও অযাচিতভাবে শিক্ষকের ন্যার্য অধিকার বিষয়ে এভাবে ঢিলেমি ব্যবস্থাপনা চলতে থাকে তাহলে কিন্তু সর্বশেষ রাজপথে নেমে অধিকার আদায় করা ছাড়া আর শিক্ষকদের কোন উপায় থাকবেনা। যেটা আমরাও চাই না। আমাদের সত্যিকারের ঠিকানা হলো শিক্ষা প্রতিষ্ঠান আমরা কখনও চাইনা রাজপথে নেমে আসতে। কিন্তু যদি রাজপথে নামতে বাধ্য করা হয় তবে অবশ্যই তার দায়িত্ব কিন্তু আমরা নেব না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme