1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Title :
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১০২ Time View
শিক্ষা বোর্ড

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রমকে কেন্দ্র করে অহেতুক রিট বা মামলা দায়েরের চেষ্টা করলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২২ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মুনীর হাসান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মন্ত্রণালয়ের আওতাধীন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম চলমান রয়েছে। এ পদোন্নতি প্রক্রিয়াকে অযথা বাধাগ্রস্ত বা বিলম্বিত করার উদ্দেশ্যে কোনো শিক্ষক যদি অহেতুক, হয়রানিমূলক কিংবা অসৎ উদ্দেশ্যপ্রণোদিত রিট আবেদন বা মামলা পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন, তাহলে তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে।

এতে আরও বলা হয়েছে, পদোন্নতি কার্যক্রমকে স্বচ্ছ, সুষ্ঠু ও সময়মতো সম্পন্ন করার স্বার্থে অপ্রয়োজনীয় আইনি জটিলতা সৃষ্টি থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকতে হবে। কোনো শিক্ষক যদি ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে পদোন্নতি প্রক্রিয়া ব্যাহত করার লক্ষ্যে আদালতের আশ্রয় গ্রহণ করেন, তাহলে তার এমন কর্মকাণ্ডের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে এবং কেন তার বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে কারণ দর্শানোর নির্দেশনা প্রদান করা হবে।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল শিক্ষককে সরকারি বিধি-বিধান অনুসরণ করে পদোন্নতি কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে এবং অযৌক্তিক মামলা বা রিটের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সতর্ক করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme