1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Title :
নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয়

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৯ Time View

বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। পরীক্ষার নতুন সময়সূচি বা রুটিন চূড়ান্ত করে খুব শিগগিরই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল, সেগুলো পুনরায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু হবে—এমন একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। তবে ওই সময় আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি বিষয়টিকে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য হিসেবে উল্লেখ করে সতর্ক করেছিল।

মঙ্গলবার (২১ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ জুলাই থেকে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে—এমন তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার বিষয়ে তখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই বিজ্ঞপ্তির সঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি বা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

এতে আরও জানানো হয়, পরীক্ষা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত, নির্দেশনা বা নতুন সময়সূচি শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করা হয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা প্রচার না করার জন্য শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়।

উল্লেখ্য, বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কয়েকটি জেলার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ক্ষতিগ্রস্ত এলাকার অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক পরিস্থিতি এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যার বিষয়টি বিবেচনা করে গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার অবশিষ্ট সব বিষয় পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

একইসঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত রাখা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত করা হবে এবং পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।

এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী চলমান রয়েছে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষা স্থগিত হয়নি, সেগুলোও নির্ধারিত সূচি অনুসারেই অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme