1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

এমপিও স্কুল-কলেজ শিক্ষকদের বাড়িভাড়া প্রস্তাব কবে যাবে অর্থ মন্ত্রণালয়ে

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬৬ Time View
এমপিও স্কুল-কলেজ শিক্ষকদের বাড়িভাড়া প্রস্তাব কবে যাবে অর্থ মন্ত্রণালয়ে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ও বাড়ি ভাতা বৃদ্ধির প্রস্তাব এখনো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে প্রেরিত তথ্য বিবরণী পর্যালোচনার কাজ সম্পন্ন হলে পরবর্তী ধাপে এ প্রস্তাব পাঠানো হবে বলে জানা গেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব আমরা গভীরভাবে যাচাই-বাছাই করছি। এ প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় প্রয়োজন। তবে আমরা চেষ্টা করছি দ্রুতই পর্যালোচনা শেষ করে অর্থ মন্ত্রণালয়ে পাঠাতে। মন্ত্রণালয় অনুমোদন দিলে শিক্ষকরা শতকরা হারে বাড়ি ভাতা পাবেন।”

মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের প্রস্তাব একইসঙ্গে পাঠানো হবে কি না জানতে চাইলে ওই কর্মকর্তা স্পষ্ট করে বলেন, “মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের বিষয়ে প্রস্তাব পাঠানোর দায়িত্ব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের। আমরা কেবল স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষকদের জন্য প্রস্তাব পাঠাব।”

এর আগে গত ৪ সেপ্টেম্বর মাউশি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরিত আর্থিক তথ্য বিবরণীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা শতাংশ হারে প্রদানের সম্ভাব্য ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। সেখানে ৫ শতাংশ, ১০ শতাংশ, ১৫ শতাংশ এবং ২০ শতাংশ হারে বাড়ি ভাতা দিতে কত অর্থ প্রয়োজন হবে তার বিস্তারিত উল্লেখ করা হয়।

তথ্য অনুযায়ী—

  • ২০ শতাংশ হারে বাড়ি ভাতা দিতে বছরে প্রয়োজন হবে ২ হাজার ৩৫১ কোটি ৯৫ লাখ টাকা। এর মাসিক ব্যয় দাঁড়াবে প্রায় ১৯৬ কোটি টাকা
  • ১৫ শতাংশ হারে বছরে খরচ হবে ১ হাজার ৭২৭ কোটি ৬৭ লাখ টাকা, যা মাসিক হিসেবে প্রায় ১৪৩ কোটি ৯৭ লাখ টাকা
  • ১০ শতাংশ হারে বছরে প্রয়োজন হবে ১ হাজার ২৬৪ কোটি ২৩ লাখ টাকা। মাসিক ব্যয় দাঁড়াবে প্রায় ১০৫ কোটি ৩৫ লাখ টাকা
  • আর ৫ শতাংশ হারে বছরে খরচ হবে ৯৭৫ কোটি ৬০ লাখ টাকা, মাসিক হিসেবে যার পরিমাণ হবে প্রায় ৮১ কোটি ৩০ লাখ টাকা

আর্থিক বিবরণীতে আরও বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা প্রদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য মূল বেতনের শতকরা ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) এবং বিকল্পভাবে শতকরা ১৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা), শতকরা ১০ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা)শতকরা ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) হারে বাড়ি ভাতার মাসিক ও বাৎসরিক আর্থিক বিশ্লেষণ টেবিল আকারে প্রস্তুত করা হয়েছে।

শেষ পর্যন্ত এই আর্থিক সংশ্লেষের বিবরণী শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সহায়ক হিসেবে নির্দেশক্রমে পাঠানো হয়েছে, যাতে প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়ি ভাতা বৃদ্ধির কার্যক্রম বাস্তবায়ন করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme