1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

প্রায় ৬ সপ্তাহ পরে জনসম্মুখে জামায়াতের আমীর

  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ Time View
প্রায় ৬ সপ্তাহ পরে জনসম্মুখে জামায়াতের আমীর

অসুস্থতার কারণে দীর্ঘ দেড় মাস জনসম্মুখ থেকে দূরে থাকার পর অবশেষে আবারও প্রকাশ্যে এলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-১০ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি গণমাধ্যম ও উপস্থিত সবার সামনে বক্তব্য রাখেন।

বক্তব্যের শুরুতেই তিনি মহান সৃষ্টিকর্তার কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর মিডিয়ার সামনে দাঁড়ানোর শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। এজন্য আমি তাঁর দরবারে কৃতজ্ঞতা আদায় করছি।” তিনি আরও উল্লেখ করেন, আল্লাহর তৌফিক ছাড়া তিনি আজকের এই অবস্থানে এসে কথা বলতে পারতেন না।

জামায়াত আমির জানান, অসুস্থতার সময় তাঁর মনে হয়েছে—জাতির উদ্দেশে কিছু কথা বলার দায়িত্ব তাঁর ওপর বর্তায়, আর তা অন্য কারও দ্বারা পূরণ হওয়ার সুযোগ নেই। তাই তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যেন অন্তত মানুষের কল্যাণের জন্য প্রয়োজনীয় কথাগুলো বলার সুযোগ পান, আর আল্লাহ তাঁকে সেই সুযোগ করে দিয়েছেন।

নিজের অসুস্থতার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, “সমাবেশের দিন আমি যখন পড়ে যাই, তখন দেশের মানুষ টিভি স্ক্রিন কিংবা মোবাইল ফোনে তা প্রত্যক্ষ করছিলেন। সেই সময় ইউনাইটেড হসপিটালের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মমিনুজ্জামানও ঘটনাটি দেখেন। তিনি তখনই আশঙ্কা প্রকাশ করেন, সমস্যাটি মস্তিষ্কজনিত নয়, বরং হৃদ্‌যন্ত্রে হতে পারে। পরে তাঁর পরামর্শে আমি চিকিৎসা গ্রহণ করি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme