বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। দীর্ঘদিন ধরে তারা আর্থিক সংকটে থেকে আসছেন এবং তাদের প্রাপ্য ভাতা ও সুযোগ-সুবিধার বিষয়ে নানা দাবিদাওয়া জানিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে আলোচিত বিষয় হলো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ২০% হারে বৃদ্ধি করা হবে এই সংক্রান্ত্র একটি আলোচনা গত ১৩ তারিখের আন্দোলনের বাস্তবতায় জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রতিনিধিদের নিকট হতে শিক্ষা মন্ত্রণালয় হতে চাওয়া হয়। সেই প্রস্তাবিত হিসাব আগামী বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হচ্ছে।
বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা নির্দিষ্ট হারে দেওয়া হয় যা মাত্র ১০০০ টাকা যা নিয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নিকট দীর্ঘদিন থেকে হতাশা বিরাজমান। অনেক শিক্ষকই মনে করেন, নির্দিষ্ট অঙ্কের ভাতা বাস্তব জীবনে কোনো অর্থবহ সমাধান আনতে পারে না, কারণ প্রত্যেকের পদমর্যাদা ও মূল বেতন ভিন্ন। এজন্য তারা দীর্ঘদিন ধরে শতাংশভিত্তিক বাড়িভাড়ার দাবি করে আসছেন। তবে এর পাশাপাশি নতুন একটি প্রস্তাব উঠেছে—শতকরা ২০% হিসাবের পাশাপাশি ন্যূনতম ৩,০০০ টাকা বাড়িভাড়া ভাতা নির্ধারণ করতে হবে।
নিচের সারণিতে দেখা যাচ্ছে, মূল বেতন অনুযায়ী ২০% ভাতা কেমন হয়, আর কোথায় ন্যূনতম ৩,০০০ টাকার নিয়ম কার্যকর হতে পারে:
| মূল বেতন (টাকা) | ২০% বাড়িভাড়া (টাকা) | ন্যূনতম প্রস্তাব (৩,০০০ টাকা) | কার্যকর ভাতা (যেটি বেশি) | মোট বেতন + ভাড়া (টাকা) |
|---|---|---|---|---|
| 8250 | 1650 | 3000 | 3000 | 11250 |
| 8500 | 1700 | 3000 | 3000 | 1150 |
| 9000 | 1800 | 3000 | 3000 | 12000 |
| 12,500 | 2,500 | 3,000 | 3,000 | 15,500 |
| 16,000 | 3,200 | 3,000 | 3,200 | 19,200 |
| 22,000 | 4,400 | 3,000 | 4,400 | 26,400 |
| 23000 | 4600 | 3000 | 4600 | 27600 |
| 29,000 | 5,800 | 3,000 | 5,800 | 33,800 |
| 35,000 | 7,000 | 3,000 | 7,000 | 42,000 |
| 42,000 | 8,400 | 3,000 | 8,400 | 50,400 |
| 50,000 | 10,000 | 3,000 | 10,000 | 60,000 |
এখানে দেখা যাচ্ছে, যাদের বেতন কম (যেমন ৮২৫০ বা ১২,৫০০ টাকা), তাদের জন্য ২০% হিসাব করলে ভাড়া দাঁড়ায় মাত্র ১৬৫০ বা ২,৫০০ টাকা। কিন্তু যদি ন্যূনতম ৩,০০০ টাকা নিশ্চিত করা হয়, তবে তারা অতিরিক্ত সুবিধা পাবেন। আর যাদের বেতন বেশি, তাদের ক্ষেত্রে ২০% হিসাবই কার্যকর হবে।
২০% ভাতার সঙ্গে ন্যূনতম ৩,০০০ টাকা নিশ্চিত করা হলে:
এভাবে একটি ডুয়াল মডেল চালু করা হলে শিক্ষক সমাজের বড় একটি অংশ উপকৃত হবে।
শিক্ষক সমাজ আশা করছে, এবার আর কোনো অজুহাত না দেখিয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে। কারণ, পূর্বের বহু প্রতিশ্রুতি আজও কার্যকর হয়নি। শিক্ষকদের মতে, বাড়িভাড়া ভাতা শুধু একটি ভাতা নয়, বরং এটি তাদের ন্যায্য অধিকার।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হলে শিক্ষক সমাজকে প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা দিতে হবে। শতকরা ২০% বাড়িভাড়া ভাতার সঙ্গে ন্যূনতম ৩,০০০ টাকা নিশ্চিত করা হলে একটি যুগোপযোগী ও ন্যায্য সমাধান আসবে। এতে শিক্ষকদের মধ্যে সন্তুষ্টি তৈরি হবে এবং শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে শিক্ষক কর্মচারী কেউ বঞ্চিত হবে না।
Leave a Reply