1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধির হিসাব যেদিন মন্ত্রণালয়ে পৌছানো হবে যা জানাল জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা

  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৪২৪ Time View
শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধির হিসাব যেদিন মন্ত্রণালয়ে পৌছানো হবে যা জানাল জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। দীর্ঘদিন ধরে তারা আর্থিক সংকটে থেকে আসছেন এবং তাদের প্রাপ্য ভাতা ও সুযোগ-সুবিধার বিষয়ে নানা দাবিদাওয়া জানিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে আলোচিত বিষয় হলো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ২০% হারে বৃদ্ধি করা হবে এই সংক্রান্ত্র একটি আলোচনা গত ১৩ তারিখের আন্দোলনের বাস্তবতায় জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রতিনিধিদের নিকট হতে শিক্ষা মন্ত্রণালয় হতে চাওয়া হয়। সেই প্রস্তাবিত হিসাব আগামী বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হচ্ছে।

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা নির্দিষ্ট হারে দেওয়া হয় যা মাত্র ১০০০ টাকা যা নিয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নিকট দীর্ঘদিন থেকে হতাশা বিরাজমান। অনেক শিক্ষকই মনে করেন, নির্দিষ্ট অঙ্কের ভাতা বাস্তব জীবনে কোনো অর্থবহ সমাধান আনতে পারে না, কারণ প্রত্যেকের পদমর্যাদা ও মূল বেতন ভিন্ন। এজন্য তারা দীর্ঘদিন ধরে শতাংশভিত্তিক বাড়িভাড়ার দাবি করে আসছেন। তবে এর পাশাপাশি নতুন একটি প্রস্তাব উঠেছে—শতকরা ২০% হিসাবের পাশাপাশি ন্যূনতম ৩,০০০ টাকা বাড়িভাড়া ভাতা নির্ধারণ করতে হবে।

২০% বা ন্যূনতম ৩,০০০ টাকার হিসাব

নিচের সারণিতে দেখা যাচ্ছে, মূল বেতন অনুযায়ী ২০% ভাতা কেমন হয়, আর কোথায় ন্যূনতম ৩,০০০ টাকার নিয়ম কার্যকর হতে পারে:

মূল বেতন (টাকা)২০% বাড়িভাড়া (টাকা)ন্যূনতম প্রস্তাব (৩,০০০ টাকা)কার্যকর ভাতা (যেটি বেশি)মোট বেতন + ভাড়া (টাকা)
825016503000300011250
85001700300030001150
900018003000300012000
12,5002,5003,0003,00015,500
16,0003,2003,0003,20019,200
22,0004,4003,0004,40026,400
2300046003000460027600
29,0005,8003,0005,80033,800
35,0007,0003,0007,00042,000
42,0008,4003,0008,40050,400
50,00010,0003,00010,00060,000

এখানে দেখা যাচ্ছে, যাদের বেতন কম (যেমন ৮২৫০ বা ১২,৫০০ টাকা), তাদের জন্য ২০% হিসাব করলে ভাড়া দাঁড়ায় মাত্র ১৬৫০ বা ২,৫০০ টাকা। কিন্তু যদি ন্যূনতম ৩,০০০ টাকা নিশ্চিত করা হয়, তবে তারা অতিরিক্ত সুবিধা পাবেন। আর যাদের বেতন বেশি, তাদের ক্ষেত্রে ২০% হিসাবই কার্যকর হবে।

২০% ভাতার সঙ্গে ন্যূনতম ৩,০০০ টাকা নিশ্চিত করা হলে:

  • কম বেতনভুক্ত শিক্ষকরা বৈষম্য থেকে মুক্ত হবেন।
  • প্রত্যেক শিক্ষক অন্ততপক্ষে একটি ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখতে পারবেন।
  • শিক্ষা ক্ষেত্রে ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠিত হবে।

আগামী বুধবার যে হিসাবটি মন্ত্রণালয়ে এই হিসাবটি জমা হবে, তাতে এই প্রস্তাবই রাখা হবে বলে আশা করা যাচ্ছে
১. শতকরা ২০% বাড়িভাড়া,
২. যাদের বেতন স্কেল কম তাদের জন্য ন্যূনতম ৩,০০০ টাকা বাড়িভাড়া ভাতা করা।

এভাবে একটি ডুয়াল মডেল চালু করা হলে শিক্ষক সমাজের বড় একটি অংশ উপকৃত হবে।

শিক্ষক সমাজ আশা করছে, এবার আর কোনো অজুহাত না দেখিয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে। কারণ, পূর্বের বহু প্রতিশ্রুতি আজও কার্যকর হয়নি। শিক্ষকদের মতে, বাড়িভাড়া ভাতা শুধু একটি ভাতা নয়, বরং এটি তাদের ন্যায্য অধিকার

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হলে শিক্ষক সমাজকে প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা দিতে হবে। শতকরা ২০% বাড়িভাড়া ভাতার সঙ্গে ন্যূনতম ৩,০০০ টাকা নিশ্চিত করা হলে একটি যুগোপযোগী ও ন্যায্য সমাধান আসবে। এতে শিক্ষকদের মধ্যে সন্তুষ্টি তৈরি হবে এবং শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে শিক্ষক কর্মচারী কেউ বঞ্চিত হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme