1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

প্রাথমিক বিদ্যালয়ে আসছে কোটা বিহীন নিয়োগ।

  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৯২ Time View
প্রাথমিক বিদ্যালয়ে আসছে কোটা বিহীন নিয়োগ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে আসছে বড় পরিসরের বিজ্ঞপ্তি। নতুন নিয়োগ বিধিমালা–২০২৫ চূড়ান্ত হলে আগামী ২-৩ মাসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)

নতুন বিধিমালায় থাকবে না নারী বা পোষ্য কোটা৯৩ শতাংশ পদে নিয়োগ হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে, আর ৭ শতাংশ সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য

এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকের বিজ্ঞপ্তিতে সাধারণত পদসংখ্যা উল্লেখ করা হয় না, তবে বর্তমানে সহকারী শিক্ষক পদে ৮,০৪৩টি শূন্যপদ রয়েছে। এই সংখ্যা বাড়তে বাড়তে ১০–১২ হাজার পর্যন্ত হতে পারে। এছাড়া সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে আলাদা করে আরও ৫,১৬৬ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে—প্রতি ক্লাস্টারে (২০–২৫ বিদ্যালয়ের একটি ইউনিট) একজন করে।

প্রধান শিক্ষকের পদোন্নতির ফলে খালি হওয়া পদেও নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রায় ৩০ হাজার সহকারী শিক্ষক পদোন্নতির অপেক্ষায় রয়েছেন।

নতুন বিধিমালায় কী থাকছে:

  • নারী ও পোষ্য কোটা বাতিল।
  • ২০% বিজ্ঞান স্নাতকদের অগ্রাধিকার।
  • ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগ।
  • শারীরিক ও সংগীত শিক্ষকের জন্য নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ।

নিয়োগ বিধিমালার খসড়া বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন হলে তা পাঠানো হবে অর্থ, আইন ও সরকারি কর্ম কমিশনে (পিএসসি) মতামতের জন্য। প্রজ্ঞাপন প্রকাশের পরদিনই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্তমান ২০১৯ সালের নিয়োগ বিধিমালায় যেখানে নারী কোটা ৬০%, পোষ্য কোটা ২০% এবং পুরুষ কোটা ২০% ছিল, সেখানে নতুন বিধিমালায় তা বাতিল করে যোগ্যতা ও মেধাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।

সংগীত ও শারীরিক শিক্ষায় বিশেষ উদ্যোগ

দেশজুড়ে ২,৫৮৩টি ক্লাস্টারের জন্য সমানসংখ্যক করে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হবে—মোট ৫,১৬৬ জন। প্রতিটি ক্লাস্টারে একজন করে শিক্ষক থাকবেন, যারা ওই অঞ্চলের অন্তর্গত বিদ্যালয়গুলোতে দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme