1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

যে সকল দাবি নিয়ে সরকারী মাধ্যমিকের শিক্ষকরা বার্ষিক পরীক্ষা বন্ধ করে কর্মবিরতি পালন করেছেন

  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ Time View
যে সকল দাবি নিয়ে সরকারী মাধ্যমিকের শিক্ষকরা বার্ষিক পরীক্ষা বন্ধ করে কর্মবিরতি পালন করেছেন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রবেশ পদ সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্তকরণসহ চার দফা দাবির ভিত্তিতে আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করছেন দেশের সরকারি মাধ্যমিক শিক্ষকরা। কর্মবিরতির অংশ হিসেবে তারা ২৪ নভেম্বর থেকে চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের এই কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি

সমিতির এক শীর্ষ নেতা গতকাল (রবিবার) গণমাধ্যমকে জানান, সরকার যদি দ্রুততম সময়ে তাদের ন্যায্য চার দফা দাবি বাস্তবায়ন করে, তাহলে আসন্ন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনগুলোতে স্থগিত পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যেই বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে দাবিগুলো অনিশ্চিত থাকলে বা সরকার ইতিবাচক সিদ্ধান্ত না দিলে, কর্মবিরতি অনির্দিষ্টকাল চলবে বলেও তিনি স্পষ্ট করে জানান।

মাধ্যমিক শিক্ষকদের চারটি দাবি হলো—
১) সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ গঠনের গেজেট দ্রুত প্রকাশ করা।
২) বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের জন্য শূন্য পদে প্রয়োজনীয় নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।
৩) সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের ভিত্তিতে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দ্রুত জারি করা।
৪) ২০১৫ সালের পূর্বের ন্যায় সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা পুনরায় চালু করে গেজেট প্রকাশ করা।

এ বিষয়ে গতকাল (রবিবার) সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিনের পেশাগত মর্যাদা, বেতন-ভাতা উন্নয়ন এবং পদোন্নতি সংক্রান্ত চার দফা দাবিতে তারা ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছেন। কিন্তু পর্যাপ্ত অগ্রগতি না হওয়ায় এবং দাবি পূরণের কোনো আশ্বাস না পাওয়ায়, সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আজ (সোমবার) থেকে লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme