1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

পে স্কেল নিয়ে দারুন সুসংবাদ

  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭৭৮ Time View
পে স্কেল নিয়ে দারুন সুসংবাদ

বাংলাদেশের নতুন পে–স্কেল প্রণয়নের লক্ষ্যে গঠিত জাতীয় পে কমিশনের সুপারিশ জমা এবং বেতন কাঠামো কার্যকরের অগ্রগতিকে ঘিরে সচিবালয় কর্মকর্তা–কর্মচারীদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কিছুটা দূর হয়েছে। বুধবার দুপুরে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির। সাক্ষাৎ শেষে তিনি জানান, আলোচনায় কমিশনের পক্ষ থেকে পাওয়া ইঙ্গিত কর্মচারীদের জন্য আশাব্যঞ্জক।

বাদিউল কবির বলেন, কমিশলের সঙ্গে তাদের আলোচনা ছিল অত্যন্ত ফলপ্রসূ। আলোচনায় বেতন গ্রেড কমিয়ে আনা, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই কমিশনের সুপারিশ জমা দেওয়া এবং ১৫ ডিসেম্বরের আগে অর্থ মন্ত্রণালয়ের কার্যক্রম শেষ করে নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশ—এই তিনটি মূল দাবিই উপস্থাপন করা হয়। তিনি দাবি করেন, চেয়ারম্যান তাদের জানান যে, কর্মচারীদের দাবি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য আন্তরিক চেষ্টা চলছে।

তবে এ বিষয়ে পে কমিশনের চেয়ারম্যান স্পষ্ট করে বলেন যে, তিনি ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না; সব সিদ্ধান্তই কমিশনের সব সদস্যের সঙ্গে আলোচনা ও বিবেচনার ভিত্তিতে হবে। তিনি জানান, গত ১১ বছরের মুদ্রাস্ফীতি, আগামী পাঁচ বছরের সম্ভাব্য মূল্যবৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং দেশের আর্থিক তারল্য সংকট—এসব বিষয় বিশদভাবে পর্যালোচনা করার পরই সুপারিশ চূড়ান্ত করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করা হলেও, প্রয়োজনে এক–দুই সপ্তাহ অতিরিক্ত সময় লাগতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

সম্প্রতি বিভিন্ন কর্মচারী সংগঠনের আল্টিমেটাম ও গণমাধ্যমে কমিশনের নীরবতা কর্মচারীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছিল। তবে বাদিউল কবিরের সঙ্গে সাক্ষাতে কমিশন চেয়ারম্যানের আশাব্যঞ্জক বক্তব্যকে কর্মচারী নেতারা বড় ধরনের ইতিবাচক সিগন্যাল হিসেবে দেখছেন। তারা মনে করছেন, নভেম্বরের মধ্যেই সুপারিশ জমার সম্ভাবনা জোরালো হয়েছে, যা নতুন পে–স্কেল ঘোষণাকে আরও কাছাকাছি নিয়ে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme