1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

সারাদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষার সময় নিয়ে নতুন নির্দেশনা মাউশির

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২১৭০ Time View
মাউশি

সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৮ জুন থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সংশোধিত নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ১ জুলাই। একই সঙ্গে পরীক্ষা শেষ করার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ জুলাই।

মঙ্গলবার (২৩ জুন) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের পক্ষ থেকে জারি করা এ চিঠি দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে জারি করা ‘পরীক্ষার সময়সূচি-২০২৬’ সংক্রান্ত প্রজ্ঞাপনে অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা আগামী ২৮ জুন (রোববার) থেকে ১৩ জুলাই (সোমবার) পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

নতুন নির্দেশনা অনুসারে, অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা আগামী ১ জুলাই (বুধবার) থেকে শুরু করতে হবে এবং ১৬ জুলাই (বৃহস্পতিবার) এর মধ্যে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর ফলে পূর্বঘোষিত সময়সূচির পরিবর্তে সংশোধিত নতুন তারিখ অনুযায়ী দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে পরীক্ষা আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নতুন সময়সূচি অনুসরণ করে পরীক্ষার রুটিন ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme