1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এমপিও শিক্ষকদের জুন মাসের বেতনের সর্বশেষ আপডেট

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৯৬৫ Time View
মাউশি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের প্রস্তাব আগামী ২৬ জুনের আগে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জুন মাসের বেতন ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট থেকে পরিশোধ করা হবে। নতুন অর্থবছরের বাজেট কার্যকর হওয়ার প্রক্রিয়ার সঙ্গে বিষয়টি সম্পৃক্ত থাকায় নির্ধারিত সময়ের আগে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো যাচ্ছে না। প্রতি বছরই জুন মাসের এমপিও বেতনের ক্ষেত্রে একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়ে থাকে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, ২৬ জুনের পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সভা-সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কর্মকর্তারা জানান, নতুন অর্থবছরের বাজেট সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই বেতনের প্রস্তাব পাঠানোর কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

এর আগে জুন মাসের এমপিও বেতনের বিল দাখিলের জন্য অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের আগামী ২২ জুনের মধ্যে অনলাইনের মাধ্যমে বেতনের বিল সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী আগামীকাল সোমবার বিল জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান প্রধানরা বিল জমা দেওয়ার পর তা যাচাই-বাছাই শেষে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কথা থাকলেও, বাজেট-সংক্রান্ত কারণে ২৬ জুনের আগে সেই প্রস্তাব পাঠানো সম্ভব হচ্ছে না।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত মাসে এমপিওভুক্ত মোট ৩ লাখ ৯২ হাজার ৭৮৯ জন শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা ছাড় করা হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষক-কর্মচারীর সংখ্যা ছিল ৩ লাখ ৪ হাজার ৫৪১ জন এবং কলেজ পর্যায়ের শিক্ষক-কর্মচারীর সংখ্যা ছিল ৮৮ হাজার ২৪৮ জন।

গতকাল বিকাল অবধি ৬০০ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল ও কলেজ বিল সাবমিট করেনি। মাউশির ইএমআইএস সেল হতে বার বার বলা সত্ত্বেও এই সকল প্রতিষ্ঠান কোন এক অজ্ঞাত কারণে বিল সাবমিট করতে বিলম্ব করে প্রতিনিয়ত। স্বাভাবিক ভাবেই কিন্তু মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ হতে বলা হয়েছে যে জুন মাসের বেতন প্রদানে অন্যান্য মাসের তুলনায় বিলম্ব হবে। কারণ নতুন বরাদ্দ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে নতুন বরাদ্দ পেতে পেতে ৮ থেকে ১০ তারিখ। তারপর বেতন প্রদানের বিষয় আসবে………………………

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme