1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

বেসরকারী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে প্রধান মন্ত্রীকে যে কথা স্মরণ করিয়ে দিলেন সেলিম ভূঁইয়া

  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৯৮ Time View
সেলিম ভুঁইয়া 1

বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে বঞ্চিত নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করা এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদেরও এমপিও সুবিধার আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব দাবি তুলে ধরেন। এ সময় তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষাখাতের উন্নয়নে আন্তরিক এবং চলতি অর্থবছরে প্রায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা শিক্ষার জন্য বরাদ্দ রাখা হয়েছে। এত বড় বরাদ্দের পরও যদি শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হয়, তাহলে শিক্ষা খাত নিয়ে সরকারের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়তে পারে।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা, হাজার হাজার কোটি টাকা, ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা শিক্ষার জন্য বরাদ্দ রেখেছেন। আজকে আমার প্রধানমন্ত্রী কেন বিতর্কিত হবে এদেশের শিক্ষা, শিক্ষার উন্নয়নের জন্য? সেজন্য আমি চাই যে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হোক।’

তিনি আরও বলেন, বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়টি নতুন কোনো দাবি নয়। অতীতেও এ বিষয়ে রাজনৈতিক অঙ্গীকার ছিল। তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ২০১০ সালের ১২ মে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকার গঠন করতে পারলে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন।

সংসদ সদস্য সেলিম ভূঁইয়া বলেন, ওই অনুষ্ঠানে বর্তমান বিএনপির মহাসচিব, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, খায়রুল কবির খোকন, আমানউল্লাহ আমান এবং জয়নাল আবেদীন ফারুকসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাই সে সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের এখনই উপযুক্ত সময় বলে তিনি মনে করেন।

বক্তব্যে তিনি আরও বলেন, শিক্ষকদের অভুক্ত রেখে কিংবা তাদের ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে কখনোই দেশের শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা যদি একটি জাতির মেরুদণ্ড হয়ে থাকে, তাহলে শিক্ষক হচ্ছেন সেই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি বা মেরুদণ্ড। ফলে শিক্ষকদের যথাযথ মর্যাদা, আর্থিক নিরাপত্তা ও প্রাপ্য অধিকার নিশ্চিত না করে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী কখনোই শিক্ষকদের অভুক্ত বা অসহায় অবস্থায় দেখতে চান না। তাই বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ, নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণ এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme