1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এমপিও শিক্ষকদের পে স্কেল প্রাপ্তি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১১৩ Time View
শিক্ষামন্ত্রী ও পে স্কেল

নবম জাতীয় পে-স্কেলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়ে সরকারের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে এবং নতুন পে-স্কেলে তাদের অন্তর্ভুক্তির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে আমরা কাজ করছি। তাদের বিভিন্ন সমস্যা রয়েছে। সব সমস্যার সমাধান এখনো হয়নি, ভবিষ্যতেও একসঙ্গে সব সমস্যার সমাধান করা সম্ভব হবে না। তবে ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। নবম জাতীয় পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়েও কাজ চলছে।’

শিক্ষার্থীদের নৈতিক ও সাংস্কৃতিক বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘সংগীতসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশ ঘটানো এবং তাদের সৃজনশীলতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ (ফ্যামিলি ভ্যালুজ) ও সামাজিক আচরণ সম্পর্কেও শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হচ্ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সময়ে এসব বিষয়ে শিক্ষার ঘাটতি থাকায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের শিক্ষকরা উপজেলা পর্যায়ে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবেন। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের ব্যবস্থাও করা হবে।’

প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে পাবলিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘দুর্যোগের সময় প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজনে প্রশ্নপত্র আগেই পাঠিয়ে দেওয়া হয়। সারা দেশে একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।’

সংবাদ সম্মেলনে এ সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme