1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এমপিও শিক্ষকদের মে মাসের বেতনের বিষয়ে যা জানাল মাউশি

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৮৮ Time View
মাউশি

বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতার প্রস্তাব এখনো অনুমোদন পায়নি। ফলে চলতি সপ্তাহের মধ্যে তারা মে মাসের বেতন-ভাতা হাতে পাবেন কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, চলতি সপ্তাহের মধ্যেই বেতন পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, গত বুধবার (৩ জুন) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবে দেশের বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত মোট ৩ লাখ ৯২ হাজার ৭৮৯ জন শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে।

মাউশির তথ্যমতে, বেতন প্রস্তাবে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্কুল পর্যায়ের রয়েছেন ৩ লাখ ৪ হাজার ৫৪১ জন এবং কলেজ পর্যায়ের রয়েছেন ৮৮ হাজার ২৪৮ জন। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর সরকারি আদেশ (জিও) জারি করা হবে এবং এরপর বেতন-ভাতার অর্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে পাঠানোর কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে মাউশির একজন কর্মকর্তা জানান, মে মাসের বেতনের প্রস্তাব এখনো মন্ত্রণালয় থেকে অনুমোদন পায়নি। তবে আগামী মঙ্গলবারের মধ্যে প্রস্তাবটি অনুমোদিত হয়ে জিও জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন পাওয়া যায়, তাহলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন-ভাতার অর্থ পাঠানো সম্ভব হতে পারে।

তিনি আরও বলেন, কোনো কারণে অনুমোদন বা জিও জারির প্রক্রিয়ায় বিলম্ব হলে শিক্ষক-কর্মচারীদের বেতন পাওয়ার সময়ও কিছুটা পিছিয়ে যেতে পারে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে।

এদিকে মাউশি সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে তারা আশাবাদী। ফলে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme