1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

নতুন পে স্কেলে কোন গ্রেডে কত টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে দেখুন

  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯৫ Time View
বেতন কমিশন

নবম পে-স্কেল বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন এই পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ১১তম থেকে ২০তম গ্রেডে কর্মরত চাকরিজীবীদের জন্য বেসিক বেতন শতভাগ বৃদ্ধির সম্ভাবনাও বিভিন্ন মহলে আলোচনায় এসেছে। ফলে নিম্ন ও মধ্যম স্তরের সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা। এতে ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হলে সেই বেতন বেড়ে দাঁড়াবে ১ লাখ ১৭ হাজার টাকায়। একইভাবে ২য় গ্রেডের বর্তমান বেতনসীমা ৬৬ হাজার টাকা থেকে ৭৬ হাজার ৪৯০ টাকা। এটি বৃদ্ধি পেলে নতুন বেতন হবে ৯৯ হাজার টাকা থেকে ১ লাখ ১৪ হাজার ৭৩৫ টাকা পর্যন্ত।

৩য় গ্রেডের চাকরিজীবীদের বর্তমান বেতন ৫৬ হাজার ৫০০ টাকা থেকে ৭৪ হাজার ৪০০ টাকা। নতুন পে-স্কেল অনুযায়ী তা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৮৪ হাজার ৭৫০ টাকা থেকে ১ লাখ ১১ হাজার ৬০০ টাকা। ৪র্থ গ্রেডের বর্তমান বেতন ৫০ হাজার টাকা থেকে ৭১ হাজার ২০০ টাকা, যা বাড়িয়ে ৭৫ হাজার টাকা থেকে ১ লাখ ৬ হাজার ৮০০ টাকা করার পরিকল্পনা রয়েছে।

৫ম গ্রেডের সরকারি কর্মচারীদের বর্তমান মূল বেতন ৪৩ হাজার টাকা থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা। ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হলে তা হবে ৬৪ হাজার ৫০০ টাকা থেকে ১ লাখ ৪ হাজার ৭৭৫ টাকা। ৬ষ্ঠ গ্রেডের ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকার বেতন বেড়ে দাঁড়াবে ৫৩ হাজার ২৫০ টাকা থেকে ১ লাখ ৫১৫ টাকায়।

৭ম গ্রেডের চাকরিজীবীদের বর্তমানে বেতন ২৯ হাজার টাকা থেকে ৬৩ হাজার ৪১০ টাকা। নতুন কাঠামো অনুযায়ী তা বৃদ্ধি পেয়ে হবে ৪৩ হাজার ৫০০ টাকা থেকে ৯৫ হাজার ১১৫ টাকা। ৮ম গ্রেডের বেতন ২৩ হাজার টাকা থেকে ৫৫ হাজার ৪৭০ টাকা থেকে বেড়ে হবে ৩৪ হাজার ৫০০ টাকা থেকে ৮৩ হাজার ২০৫ টাকা।

৯ম গ্রেডের বর্তমান বেতন ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা। এটি বৃদ্ধি পেলে নতুন বেতন হবে ৩৩ হাজার টাকা থেকে ৭৯ হাজার ৫৯০ টাকা। একইভাবে ১০ম গ্রেডের ১৬ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৬৪০ টাকার বেতন বাড়িয়ে ২৪ হাজার টাকা থেকে ৫৭ হাজার ৯৬০ টাকা করার আলোচনা চলছে।

অন্যদিকে ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের জন্য ৫০ শতাংশ বেতন বৃদ্ধির হিসাবও প্রকাশ পেয়েছে। সে অনুযায়ী ১১তম গ্রেডের বর্তমান বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা। এটি বৃদ্ধি পেলে হবে ১৮ হাজার ৭৫০ টাকা থেকে ৪৫ হাজার ৩৪৫ টাকা।

১২তম গ্রেডের ১১ হাজার ৩০০ টাকা থেকে ২৭ হাজার ৩০০ টাকার বেতন বেড়ে দাঁড়াবে ১৬ হাজার ৯৫০ টাকা থেকে ৪০ হাজার ৯৫০ টাকা। ১৩তম গ্রেডের ১১ হাজার টাকা থেকে ২৬ হাজার ৫৯০ টাকার বেতন বৃদ্ধি পেয়ে হবে ১৬ হাজার ৫০০ টাকা থেকে ৩৯ হাজার ৮৮৫ টাকা।

১৪তম গ্রেডের বর্তমান বেতন ১০ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা। এটি বৃদ্ধি পেলে হবে ১৫ হাজার ৩০০ টাকা থেকে ৩৭ হাজার ২০ টাকা। ১৫তম গ্রেডের ৯ হাজার ৭০০ টাকা থেকে ২৩ হাজার ৪৯০ টাকার বেতন বেড়ে দাঁড়াবে ১৪ হাজার ৫৫০ টাকা থেকে ৩৫ হাজার ২৩৫ টাকা।

১৬তম গ্রেডের চাকরিজীবীরা বর্তমানে পান ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা। নতুন স্কেলে তা বৃদ্ধি পেয়ে হবে ১৩ হাজার ৯৫০ টাকা থেকে ৩৩ হাজার ৭৩৫ টাকা। ১৭তম গ্রেডের ৯ হাজার টাকা থেকে ২১ হাজার ৮০০ টাকার বেতন বেড়ে দাঁড়াবে ১৩ হাজার ৫০০ টাকা থেকে ৩২ হাজার ৭০০ টাকা।

১৮তম গ্রেডের বর্তমান বেতন ৮ হাজার ৮০০ টাকা থেকে ২১ হাজার ৩১০ টাকা। এটি বৃদ্ধি পেলে নতুন বেতন হবে ১৩ হাজার ২০০ টাকা থেকে ৩১ হাজার ৯৬৫ টাকা। এছাড়া ১৯তম গ্রেডের ৮ হাজার ৫০০ টাকা থেকে ২০ হাজার ৫৭০ টাকার বেতন বেড়ে হবে ১২ হাজার ৭৫০ টাকা থেকে ৩০ হাজার ৮৫৫ টাকা।

২০তম গ্রেডের চাকরিজীবীদের বর্তমান বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হলে তা দাঁড়াবে ১২ হাজার ৩৭৫ টাকা থেকে ৩০ হাজার ১৫ টাকায়।

এদিকে সরকারি বিভিন্ন দপ্তরে ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মরত চাকরিজীবীদের জন্য শতভাগ বেতন বৃদ্ধির সম্ভাবনাও জোরালোভাবে আলোচিত হচ্ছে। যদি এই প্রস্তাব বাস্তবায়ন করা হয়, তাহলে ১১তম গ্রেডের বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা থেকে বেড়ে হবে ২৫ হাজার টাকা থেকে ৬০ হাজার ৪৬০ টাকা।

১২তম গ্রেডের বর্তমান ১১ হাজার ৩০০ টাকা থেকে ২৭ হাজার ৩০০ টাকার বেতন দ্বিগুণ হয়ে দাঁড়াবে ২২ হাজার ৬০০ টাকা থেকে ৫৪ হাজার ৬০০ টাকা। ১৩তম গ্রেডের ১১ হাজার টাকা থেকে ২৬ হাজার ৫৯০ টাকার বেতন বৃদ্ধি পেয়ে হবে ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ১৮০ টাকা।

১৪তম গ্রেডের বেতন ১০ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা থেকে বেড়ে হবে ২০ হাজার ৪০০ টাকা থেকে ৪৯ হাজার ৩৬০ টাকা। ১৫তম গ্রেডের ৯ হাজার ৭০০ টাকা থেকে ২৩ হাজার ৪৯০ টাকার বেতন বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ১৯ হাজার ৪০০ টাকা থেকে ৪৬ হাজার ৯৮০ টাকা।

১৬তম গ্রেডের বর্তমান বেতন ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা। এটি শতভাগ বৃদ্ধি পেলে নতুন বেতন হবে ১৮ হাজার ৬০০ টাকা থেকে ৪৪ হাজার ৯৮০ টাকা। ১৭তম গ্রেডের ৯ হাজার টাকা থেকে ২১ হাজার ৮০০ টাকার বেতন বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ১৮ হাজার টাকা থেকে ৪৩ হাজার ৬০০ টাকা।

১৮তম গ্রেডের চাকরিজীবীদের বর্তমান বেতন ৮ হাজার ৮০০ টাকা থেকে ২১ হাজার ৩১০ টাকা। শতভাগ বৃদ্ধি হলে তা হবে ১৭ হাজার ৬০০ টাকা থেকে ৪২ হাজার ৬২০ টাকা। এছাড়া ১৯তম গ্রেডের ৮ হাজার ৫০০ টাকা থেকে ২০ হাজার ৫৭০ টাকার বেতন দ্বিগুণ হয়ে দাঁড়াবে ১৭ হাজার টাকা থেকে ৪১ হাজার ১৪০ টাকা।

সবশেষে ২০তম গ্রেডের বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকার বেতন বৃদ্ধি পেয়ে হবে ১৬ হাজার ৫০০ টাকা থেকে ৪০ হাজার ২০ টাকা। ফলে নিম্ন আয়ের সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে এই নতুন পে-স্কেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme