1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরুর তারিখ জানাল শিক্ষামন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২১৫ Time View
শিক্ষামন্ত্রী

আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার প্রস্তাবনা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত সূচি অনুযায়ী, পরীক্ষা শেষ হবে আগামী বছরের ৬ ফেব্রুয়ারি। যদিও এখনো চূড়ান্ত রুটিন প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষাবোর্ড আনুষ্ঠানিক রুটিন প্রকাশ করলেই পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নিশ্চিতভাবে জানা যাবে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, সরকার ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহেই শুরু করতে আগ্রহী। একইসঙ্গে এইচএসসি ও সমমানের পরীক্ষাও জুন মাসের মধ্যেই সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু করে ১০ ফেব্রুয়ারির আগেই শেষ করতে চায় সরকার, যাতে পবিত্র রমজান শুরুর কয়েকদিন আগে শিক্ষার্থীরা পরীক্ষামুক্ত হতে পারে। পাশাপাশি এইচএসসি পরীক্ষা জুনের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে, যাতে উচ্চশিক্ষায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষাবর্ষের ‘ফল সেমিস্টারে’ সময়মতো ভর্তি হওয়ার সুযোগ পায়।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক শিক্ষাক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে পরীক্ষা ও ভর্তি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। এ কারণে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজনের সম্ভাব্য সময়সূচি ও বাস্তবায়ন কৌশল নিয়ে অংশীজনদের মতামত গ্রহণ করতে বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং দেশের বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা অংশ নেন। সভায় পরীক্ষা আয়োজনের সম্ভাব্য সময়, শিক্ষাবর্ষের সমন্বয়, রমজান, আবহাওয়া ও উচ্চশিক্ষায় ভর্তি কার্যক্রমের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme