1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে

এমপিও শিক্ষকদের উৎসব ভাতা ও মে মাসের বেতন সাবমিট করা নিয়ে যে নির্দেশনা মাউশির

  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬২৮ Time View
মাউশি ও আইবাস++

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর ঈদুল আজহার উৎসব ভাতা ও মে মাসের বেতন বিল সাবমিট সংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন এ নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের বিল আজ বুধবার (১৩ মে) এর মধ্যেই অনলাইনে দাখিল করতে হবে। তবে মে মাসের মূল বেতন বিল সাবমিট কার্যক্রম শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে।

বুধবার (১৩ মে) মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার বিল দ্রুত প্রক্রিয়াকরণের লক্ষ্যে আজকের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিল সাবমিট সম্পন্ন করতে বলা হয়েছে। একই সঙ্গে মে মাসের বেতন বিল আগামীকাল থেকে গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আজ বুধবারের মধ্যে শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের বিল সাবমিট করতে হবে। আর মে মাসের বেতন সাবমিট শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। এ বিষয়ে আজই আনুষ্ঠানিক চিঠি জারি করা হবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের পুরো কার্যক্রম এখন ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় পরিচালিত হচ্ছে। প্রতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অনলাইনের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতন বিল দাখিল করেন। এরপর মাউশির সংশ্লিষ্ট বিভাগ বিল যাচাই-বাছাই করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করে। সর্বশেষ অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতার অর্থ ব্যাংক হিসাবে পাঠানো হয়।

জানা গেছে, ঈদকে সামনে রেখে এবারও শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা দ্রুত ছাড় দেওয়ার লক্ষ্যে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ কারণে বেতন বিল ও ঈদ বোনাসের বিল আলাদাভাবে সাবমিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে করে উৎসব ভাতার অর্থ দ্রুত অনুমোদন ও বিতরণ করা সহজ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

মাউশি সূত্র বলছে, বর্তমানে ডিজিটাল বিল দাখিল পদ্ধতি চালু থাকায় শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আগের তুলনায় অনেক বেশি স্বচ্ছ ও গতিশীল হয়েছে। অনলাইনভিত্তিক এ ব্যবস্থার মাধ্যমে বিল জমা দেওয়া, যাচাই-বাছাই এবং অনুমোদনের পুরো প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হচ্ছে। ফলে বেতন ও উৎসব ভাতা প্রদানে জটিলতা কমে এসেছে।

উল্লেখ্য, দেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকার নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রদান করা হয়। প্রতি মাসের বেতন এবং দুই ঈদের উৎসব ভাতা নিয়মিত ও সময়মতো পৌঁছে দিতে সরকার কয়েক বছর ধরে ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme