1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

পে স্কেল বাস্তবায়নে নতুন কর্মসূচীর ঘোষণা

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১১ Time View
বেতন কমিশন

দীর্ঘ ১১ বছর ধরে নতুন পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা জানিয়েছেন, ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের চাপের কারণে তাদের দৈনন্দিন জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

আজ বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক আব্দুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে ৮ম পে-স্কেল কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত নতুন কোনো পে-স্কেল ঘোষণা করা হয়নি।

এ সময়ের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা, গ্যাস, পানি ও বিদ্যুতের ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে গেছে, ফলে তা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলে সংগঠনটি দাবি করেছে। সংগঠনের নেতাদের মতে, বর্তমান পরিস্থিতিতে দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়ন এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তারা আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ রেখে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

দাবি আদায়ের অংশ হিসেবে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে—আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশের প্রতিটি জেলা শহরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান। পাশাপাশি ১০ এপ্রিল থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে শান্তিপূর্ণ আলোচনা সভা ও প্রতিনিধি সমাবেশ আয়োজন করা হবে।

সংগঠনের আহবায়ক আব্দুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নের জন্য তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme