1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Title :
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ

দেখুন কোন মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেম ভাতা পাবেন আর কোন মসজিদ পাবে না

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৩১৩ Time View
দেখুন কোন মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেম ভাতা পাবেন আর কোন মসজিদ পাবে না

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর লক্ষ্যে উপকারভোগী নির্বাচন ও তথ্য প্রেরণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়:

মসজিদ নির্বাচনের ক্ষেত্রে সাধারণভাবে যে সকল মসজিদের আয় তুলনামূলকভাবে কম এবং প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সে সকল মসজিদ অগ্রাধিকার পাবে। তবে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে স্থানীয়ভাবে গঠিত কমিটির সিদ্ধান্ত প্রাধান্য পাবে।

  • মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এর মাসিক সম্মানি প্রদানের ক্ষেত্রে বিবেচিত মসজিদটি জামে মসজিদ হতে হবে।
  • যে সকল মসজিদ সরকারী ও দেশী/বিদেশী সংস্থা অনুদান কর্তৃক অনুদানপ্রাপ্ত সে সকল মসজিদ উক্ত সুবিধার বাইরে থাকবে।

প্রতিটি ইউনিয়ন ও প্রতিটি পৌরসভা থেকে ১টি করে জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক ভাতা প্রদান করা হবে।

  • মাসিক ভাতা প্রদানের ক্ষেত্রে প্রতিটি মসজিদের জন্য বরাদ্দ ১০,০০০/- (দশ হাজার) টাকা, যা হতে ইমাম ৫০০০/- (পাঁচ হাজার) টাকা, মুয়াজ্জিন ৩০০০/- (তিন হাজার) টাকা এবং খাদেম ২০০০/- (দুই হাজার) টাকা পাবেন।

মাসিক ভাতা প্রদানের জন্য ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের নিজ নামে পৃথকভাবে সোনালী ব্যাংক পিএলসির সঞ্চয়ী হিসাব নম্বর (শাখা ও রাউটিং নম্বরসহ) প্রেরণ করতে হবে। অন্য কোনো ব্যাংক হিসাব গ্রহণযোগ্য নয়।

নির্বাচিত উপকারভোগীদের সোনালী ব্যাংকের হিসাব নম্বরে প্রধান কার্যালয় থেকে মাসিক ভাতা প্রদান করা হবে।

  • গত ০৪.০৩.২০২৬ খ্রি. তারিখে প্রেরিত ছক অনুযায়ী নিকস ফন্টে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের তথ্য প্রেরণ করতে হবে।

উপজেলা পর্যায়ে গঠিত কমিটি কর্তৃক অনুমোদিত উপকারভোগীর তথ্য জেলা পর্যায়ে উপ-পরিচালকগণ সংকলিত করে প্রধান কার্যালয়ে প্রেরণ নিশ্চিত করবেন।

  • মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের তথ্যাবলী নির্ধারিত ছকে আজ (৫ মার্চ) বৃহস্পতিবার বিকাল ৩.০০ টার মধ্যে বিনা ব্যর্থতায় সমন্বয় বিভাগে প্রেরণ নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

2 responses to “দেখুন কোন মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেম ভাতা পাবেন আর কোন মসজিদ পাবে না”

  1. আমি আমার এনআইডি এবং নাম্বার জমা দিয়েছি নির্ধারিত সময়ের মধ্যে।
    আমিকি পাবো?

  2. এখানে কি লিখব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme