1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Title :
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ

এমপিও শিক্ষকদের উৎসব ভাতা ১০% বৃদ্ধি করতে কত টাকা লাগবে জানাল শিক্ষা মন্ত্রণালয়

  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩০৫ Time View
এমপিও শিক্ষকদের উৎসব ভাতা ১০% বৃদ্ধি করতে কত টাকা লাগবে জানাল শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ছয় লাখেরও বেশি শিক্ষক-কর্মচারীর উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য অতিরিক্ত ২৮৫ কোটি ৭৮ লাখ টাকার প্রয়োজন হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর হিসাব অনুযায়ী, প্রস্তাবিত এ অর্থের সংস্থান করা গেলে শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বর্তমান হারের চেয়ে আরও ১০ শতাংশ বৃদ্ধি পাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। এ ভাতা প্রদান করতে সরকারের মোট ব্যয় হচ্ছে ১ হাজার ৪২৮ কোটি ৯৪ লাখ টাকা। তবে ভাতার হার ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করা হলে সরকারের ব্যয় বেড়ে দাঁড়াবে ১ হাজার ৭১৪ কোটি ৫৩ লাখ টাকায়। অর্থাৎ প্রস্তাবটি বাস্তবায়িত হলে অতিরিক্ত প্রায় ২৮৫ কোটি ৭৮ লাখ টাকা ব্যয় হবে।

সূত্র আরও জানায়, স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধি করতে প্রায় ১৯০ কোটি টাকার প্রয়োজন হবে। অন্যদিকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির জন্য প্রয়োজন হবে ৯৫ কোটি ৭৮ লাখ টাকা। উভয় খাতের প্রয়োজনীয় অর্থের হিসাব একত্র করে ইতোমধ্যে একটি সারসংক্ষেপ প্রস্তুত করা হয়েছে এবং তা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় প্রক্রিয়াধীন রয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করতে ঠিক কত অর্থ প্রয়োজন, সে বিষয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। তিনি জানান, শিক্ষামন্ত্রীর অনুমোদন পাওয়া গেলে এ সংক্রান্ত প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি ও প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত হলে প্রস্তাবটি চূড়ান্তভাবে কার্যকর করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme