1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

এমপিও শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালা নিয়ে সর্বশেষ যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৪৮ Time View
এমপিও শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালা নিয়ে সর্বশেষ যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের সংশোধিত বদলি নীতিমালা আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) জারি করা হতে পারে। কোনো কারণে আগামীকাল সম্ভব না হলে সেটি আগামী মঙ্গলবার জারি করা হবে বলে জানা গেছে।

রবিবার (২৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, আজ (রবিবার) বদলির সংশোধিত নীতিমালায় বিভাগের সচিব রেহানা পারভীনের স্বাক্ষরের কথা ছিল। তবে তিনি আজ দপ্তরে যেতে পারেননি। এজন্য ফাইলে স্বাক্ষরও হয়নি। আগামীকাল সোমবার সচিবের অফিস করার কথা রয়েছে। আগামীকাল ফাইলে স্বাক্ষর হলে এদিনই নীতিমালা জারি করা হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শীর্ষ এক কর্মকর্তা বলেন, ‘বদলির সংশোধিত নীতিমালায় শিক্ষা উপদেষ্টা স্বাক্ষর করেছেন। এখন এ ফাইলে সচিবের স্বাক্ষর দরকার। তিনি স্বাক্ষর করলে যে কোনো মুহূর্তে বদলির সংশোধিত নীতিমালা জারি করা হবে। আগামীকাল সোমবার এ ফাইল স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।’ 

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। এ অবস্থায় হতাশা ব্যক্ত করেছেন শিক্ষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme