1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

তাসনীম জারা-র মনোনয়ন বাতিল

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ Time View
তাসনীম জারা-র মনোনয়ন বাতিল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন। ভোটার সংক্রান্ত তথ্য না জানার কারণে কিছু স্বাক্ষরে অনিচ্ছাকৃত ভুল হওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাসনিম জারা। 

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, স্বাক্ষরকারীরা বিশ্বাস করেই স্বাক্ষর দিয়েছেন যে তারা ঢাকা-৯ আসনের ভোটার, তবে বাস্তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারা ওই আসনের ভোটার নন।

তাসনিম জারা বলেন, একজন স্বাক্ষরকারী নিজে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোটার নম্বর যাচাই করার চেষ্টা করলেও তা খুঁজে পাননি। তার হাতে থাকা জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী সে নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার মনে করেছিলেন। একইভাবে আরেকজন স্বাক্ষরকারীর ক্ষেত্রেও একই ভুল হয়েছে।

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটাররা কোন আসনের ভোটার, তা জানার কোনো কার্যকর ব্যবস্থা নেই। তাই যারা স্বাক্ষর দিয়েছেন, তারা নিশ্চিতভাবে নিজের আসন সম্পর্কে জানতেন না। এতে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তবে এটি একটি চ্যালেঞ্জ হলেও আমাদের জন্য ইতিবাচক দিকও আছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষের কাছ থেকে আমরা অনেক ভালোবাসা পাচ্ছি।’

এর আগে, গত ২৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারা মনোনয়নপত্র জমা দেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme