1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

জামায়াতের ৩ তারিখের মহাসমাবেশ স্থগিত নিয়ে যা জানাল

  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ Time View
জামায়াতের ৩ তারিখের মহাসমাবেশ স্থগিত নিয়ে যা জানাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়েই ওই দিনের মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানানো হয়।

জামায়াত সূত্রে জানা যায়, শুরুতে মহাসমাবেশের ভেন্যু হিসেবে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যানকে সমাবেশস্থল হিসেবে ঘোষণা করা হয়। তবে ভর্তি পরীক্ষার কারণে অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হলো; নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme