1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে নির্দেশনা প্রদান করল সিইসি

  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮৯ Time View
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে নির্দেশনা প্রদান করল সিইসি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের বিদ্যমান সিসিটিভি ক্যামেরা সচল রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটগ্রহণের আগে ভোটকেন্দ্রকে ভোটারের চলাচলের উপযোগী করা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার সম্পন্ন করতে হবে। যেখানে বিদ্যুৎ নেই, সেখানে ভোটের দিন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে হবে।

ভোটকেন্দ্রে বিদ্যমান সিসিটিভি সংযোগ সচল রাখতে হবে। যেখানে সিসিটিভি নেই, সেই কেন্দ্রগুলিতে ভোটের জন্য অন্তত দিনের সময় সিসিটিভি সংযোগের ব্যবস্থা করার জন্য পরিচালনা পর্ষদ বা কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে।

এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী অফিসারদের ব্যক্তিগতভাবে ভোটকেন্দ্র পরিদর্শন করতে হবে। প্রতিবন্ধী, বয়স্ক এবং গর্ভবতী নারীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে, বিশেষ করে সাইক্লোন সেন্টারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme