1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

বদলি নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর

  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩৩ Time View
বদলি নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সম্প্রতি জানিয়েছে, বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষকদের বদলির জন্য একটি বিশেষ সফটওয়্যার তৈরি করতে তারা টেলিটকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। রবিবার (১৪ ডিসেম্বর) সচিবালয়ে মাউশির এক শীর্ষ কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে জানান, সফটওয়্যার এখনো তৈরি হয়নি এবং সফটওয়্যার তৈরি করার আগে টেলিটকের সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করা হবে। তিনি আরও বলেন, সফটওয়্যার তৈরিতে কিছুটা সময় লাগবে, তবে নীতিমালা জারি হলে দ্রুত এটি সম্পন্ন করা হবে।

অফিসার আরও জানান, বদলির সংশোধিত নীতিমালা এখনো জারি হয়নি। নীতিমালা জারি হওয়ার আগে সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু করা সম্ভব নয়। মন্ত্রণালয় নীতিমালা জারি করলে সফটওয়্যার তৈরি করা হবে এবং বদলি কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হবে।

জানা গেছে, আগে এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের কোনো বদলির সুযোগ ছিল না। তারা শুধু প্রকাশিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করতে পারতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পান, তবে চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বদলির উদ্যোগ নেন এবং এজন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়। কিন্তু শিক্ষকদের একাংশের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে বদলি কার্যক্রম এখনও শুরু হয়নি। এই পরিস্থিতিতে শিক্ষকরা হতাশা প্রকাশ করছেন। বিশেষ করে তারা মনে করছেন, দীর্ঘ সময় ধরে অপেক্ষা এবং অনিশ্চয়তার কারণে কর্মজীবনে অসুবিধা ও মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme