1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

সরকারী মাধ্যমিক স্কুলের কর্মবিরতি স্থগিত যা জানালো মন্ত্রণালয়

  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩২২ Time View
সরকারী মাধ্যমিক স্কুলের কর্মবিরতি স্থগিত যা জানালো মন্ত্রণালয়

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চলমান কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। ফলে আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের স্বার্থ ও একাডেমিক অগ্রগতি বিবেচনায় কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকদের যে মানসিক চাপ তৈরি হয়েছিল, তা অনুধাবন করে দায়িত্ববোধ থেকে শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা ও তাদের শিক্ষাজীবনকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা আমাদের অন্যতম দায়িত্ব। তাই ০৩ ডিসেম্বর ২০২৫ থেকে বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

একই সঙ্গে সংগঠনটি জানায়, ন্যায্য দাবি-দাওয়া দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করছে তারা, যাতে ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত না হয়। যারা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান শিক্ষক নেতারা। পরবর্তী সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে জানানো হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, দেশের সরকারি মাধ্যমিক শিক্ষকেরা গতকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে চার দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছিলেন। এর ফলে গত দুই দিন ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ ছিল।

শিক্ষকদের চার দফা দাবি

১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ গেজেট প্রকাশ।
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় শিক্ষকদের শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।
৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড অনুমোদন
৪. ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা পুনর্বহাল ও গেজেট প্রকাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme