1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

আজই চুড়ান্ত হবে পে স্কেলের বাস্তবায়নের কর্মসূচীর বৈঠকে বসছেন কর্মচারীরা

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩৪৯ Time View
আজই চুড়ান্ত হবে পে স্কেলের বাস্তবায়নের কর্মসূচীর বৈঠকে বসছেন কর্মচারীরা

আগামী ডিসেম্বরের মধ্যেই নবম পে–স্কেল বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে কর্মসূচি চূড়ান্ত করতে বসছেন দেশের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মচারীরা। এ লক্ষ্যে শনিবার (২২ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকটিকে কর্মচারী মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের অন্তর্ভুক্ত ১২টি সংগঠনের নেতাদের পাশাপাশি আরও ডজনখানেক স্বতন্ত্র কর্মচারী সংগঠন এই আলোচনায় যোগ দেবেন। সম্মিলিতভাবে বৃহত্তর কর্মচারী মহলের দাবি ও অবস্থান নির্ধারণ করতেই তাদের এই বৈঠকে অংশগ্রহণ। বৈঠকে উপস্থিত একাধিক কর্মচারী নেতা দ্য ডেইলি ক্যাম্পাস-কে নিশ্চিত করেছেন যে এখান থেকেই ভবিষ্যৎ কর্মসূচি—বিশেষ করে ডিসেম্বরের মধ্যে নবম পে–স্কেল বাস্তবায়ন–সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসান জানান, তাদের পরিষদের সদস্য সংগঠনের পাশাপাশি আরও ১২ থেকে ১৫টি কর্মচারী সংগঠন বৈঠকে যোগ দেবে। তিনি বলেন, “আমরা সব সংগঠনের মতামত নিয়ে আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করব। মূল লক্ষ্য হলো—ডিসেম্বরের মধ্যেই নবম পে–স্কেল বাস্তবায়ন নিশ্চিত করা।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme