1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

নতুন বেতন কাঠামোর রূপরেখা চুড়ান্ত করতে সচিবদের সাথে বৈঠক করতে যাচ্ছে কমিশন

  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩৩৮ Time View
নতুন বেতন কাঠামোর রূপরেখা চুড়ান্ত করতে সচিবদের সাথে বৈঠক করতে যাচ্ছে কমিশন

সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন–ভাতা পুনর্গঠন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। আগামী সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

জাতীয় বেতন কমিশনের পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, উল্লিখিত ক্যাটাগরির কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান বেতন কাঠামো, ভাতা ও অন্যান্য সুবিধা পুনর্মূল্যায়ন করে উপযুক্ত সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই বৈঠক আয়োজন করা হয়েছে। সচিব পর্যায়ের অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের প্রাসঙ্গিক তথ্য, চ্যালেঞ্জ এবং প্রস্তাব কমিশনের সামনে তুলে ধরবেন।

এর আগে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি কর্মকর্তা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মী এবং বিভিন্ন বেসরকারি–সরকারি অ্যাসোসিয়েশন বা সমিতির কাছ থেকে অনলাইনে প্রশ্নমালা সংগ্রহের মাধ্যমে মতামত নিয়েছে কমিশন। বেতন কাঠামো সংস্কার প্রক্রিয়ায় এটি ছিল কমিশনের প্রথম বৃহৎ জনমত গ্রহণ কার্যক্রম।

গত জুলাইয়ের শেষ দিকে ২৩ সদস্যের ‘জাতীয় বেতন কমিশন–২০২৫’ গঠন করে সরকার। গঠনের প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনের প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারকে জমা দিতে হবে। অর্থাৎ, আগামী বছরের শুরুতেই নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রস্তাব সরকারের হাতে পৌঁছানোর কথা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme