1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এইচএসসিতে ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেল ২০১ জন

  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১২৫ Time View
এইচএসসিতে ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেল ২০১ জন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন শিক্ষার্থী। একই সঙ্গে ফেল থেকে পাস করেছেন আরও ৩০৮ জন। রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে বোর্ড কর্তৃপক্ষ এই ফল প্রকাশ করে।

জানা গেছে, শুধু ঢাকা শিক্ষাবোর্ডেই পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ৮৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ২ হাজার ৩৩১ জনের ফল পরিবর্তন হয়েছে এবং গ্রেড পরিবর্তন হয়েছে ২ হাজার ৩৭৩ জনের। বোর্ড সূত্র বলছে, এ বছর সর্বোচ্চ খাতা চ্যালেঞ্জের আবেদন ঢাকাতেই জমা পড়ে। এখানে আবেদন করেছেন ৬৬ হাজার ১৫০ জন পরীক্ষার্থী, আর মোট আবেদন হয়েছে এক লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতার জন্য। বিপরীতে সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে, যেখানে আবেদন করেছেন ৮ হাজার ১১১ জন এবং জমা পড়েছে ১৭ হাজার ৪৮৯টি খাতা।

এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২২ হাজার ১৫০ জন পরীক্ষার্থী, যারা মোট ৪২ হাজার ৪৪টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য জমা দেন। রাজশাহী শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২০ হাজার ৯২৪ জন, তাদের মোট আবেদন ৩৬ হাজার ২০৫টি খাতা। যশোর শিক্ষা বোর্ডে ২০ হাজার ৩৯৫ জনের পক্ষ থেকে জমা পড়ে একই সংখ্যক—৩৬ হাজার ২০৫টি খাতা। চট্টগ্রাম বোর্ডে আবেদন করেছেন ২২ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী, মোট আবেদন হয়েছে ৪৬ হাজার ১৪৮টি খাতার জন্য।

সিলেট শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জে আবেদন করেছেন ১৩ হাজার ৪৪ জন শিক্ষার্থী, মোট জমা পড়েছে ২৩ হাজার ৮২০টি খাতা। দিনাজপুর শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ১৭ হাজার ৩১৮ জন, আর মোট আবেদন হয়েছে ২৯ হাজার ২৯৭টি খাতা। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ১৫ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী, মোট আবেদন ৩০ হাজার ৭৩৬টি খাতার জন্য।

অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডের বিএম-ভোকেশনাল শাখায় খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১২ হাজার ৭ জন, মোট আবেদন হয়েছে ১৫ হাজার ৩৭৮টি খাতা। আর মাদ্রাসা শিক্ষাবোর্ডের আলিম পরীক্ষায় খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ৭ হাজার ৯১৬ জন পরীক্ষার্থী, মোট আবেদন জমা পড়েছে ১৪ হাজার ৭৩৩টি খাতার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme