1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন গ্রেডিং পদ্ধতি: কীভাবে সিজিপিএ গণনা হবে

  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৮২০ Time View
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন গ্রেডিং পদ্ধতি: কীভাবে সিজিপিএ গণনা হবে

জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে শিক্ষার্থীদের তত্ত্বীয়, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে আগে লেটার গ্রেড ও গ্রেড পয়েন্টে রূপান্তর করা হবে। এ রূপান্তর সম্পূর্ণভাবে হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) নির্ধারিত অভিন্ন গ্রেডিং নীতিমালা অনুসারে। অর্থাৎ, শিক্ষার্থীর কাঁচা নম্বর থেকেই নির্ধারিত হবে সে কোন লেটার গ্রেড (A+, A, B+, … D, F) এবং কোন গ্রেড পয়েন্ট (৪.০০–০.০০) পাবে।

প্রতিটি শিক্ষাবর্ষে শিক্ষার্থীর জিপিএ (GPA) নির্ধারণ করা হবে মোট অর্জিত গ্রেড পয়েন্টকে ঐ বর্ষের মোট ক্রেডিট দিয়ে ভাগ করে। নির্দেশনায় উদাহরণ হিসেবে দেখানো হয়েছে—
একজন শিক্ষার্থী চারটি কোর্স থেকে মোট ৩৯ পয়েন্ট অর্জন করলে এবং মোট ক্রেডিট ১৬, তবে অন্যান্য নিয়ম অনুসারে উত্তীর্ণ ক্রেডিট ধরা হয় ১২, তবুও GPA = 39 ÷ 16 = 2.44

পুরো ডিগ্রি কোর্সের সিজিপিএ (CGPA) নির্ণয় করা হবে প্রথম বর্ষ থেকে শেষ বর্ষ পর্যন্ত সব বর্ষের মোট অর্জিত পয়েন্ট যোগ করে তা ডিগ্রির মোট ক্রেডিট দিয়ে ভাগ করে। পাশাপাশি নির্দেশনায় ইপিএস (Earned Points Secured), জিপিএস (Grade Point Average), টিপিএস (Total Points Secured) ও সিজিপিএ—এসব পরিভাষার পরিষ্কার সংজ্ঞা দেওয়া হয়েছে।

প্রমোশন ও গ্রেড উন্নয়ন নীতি

নতুন নির্দেশনায় প্রমোশন, উন্নয়ন পরীক্ষা ও মানোন্নয়ন সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।

  • এক বর্ষ থেকে পরের বর্ষে প্রমোশন পেতে সব কোর্সের পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক।
  • ১ম থেকে ২য় বর্ষ এবং ২য় থেকে ৩য় বর্ষে উঠতে শিক্ষার্থীর কমপক্ষে অর্ধেক কোর্সে D গ্রেড পেতে হবে।
  • যদি কোনো কোর্সে পরীক্ষায় অনুপস্থিত থাকেন, তবে বাকি কোর্সে D গ্রেড পেলেই শর্তসাপেক্ষে প্রমোশন সম্ভব। তবে অনুপস্থিত কোর্সের পরীক্ষা পরের বছর দেওয়া বাধ্যতামূলক
  • ৩য় থেকে ৪র্থ বর্ষে উঠতেও একই নিয়ম—অন্তত অর্ধেক কোর্সে D গ্রেড থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme