1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

ভোটার এলাকা স্থানান্তর করার সুযোগ দিল নির্বাচন কমিশন, আবেদন করবেন যেভাবে

  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৬১ Time View
ভোটার এলাকা স্থানান্তর করার সুযোগ দিল নির্বাচন কমিশন, আবেদন করবেন যেভাবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা স্থানান্তর বা ‘মাইগ্রেশন’ সংক্রান্ত আবেদনের সময়সীমা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ভোটাররা নিজেদের ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদনকারীদের ফরম-১৩ যথাযথভাবে পূরণ করে নিজ নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে স্ব-শরীরে জমা দিতে হবে। প্রয়োজনীয় ফরমটি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ecs.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।

ইসি আরও জানিয়েছে, নির্ধারিত সময়সীমা শেষে আর কোনো ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ করা হবে না। তাই যে সব ভোটার স্থানান্তর করতে ইচ্ছুক, তাদেরকে ১০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ ও এলাকা স্থানান্তরের এই প্রক্রিয়া ইসির নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme