1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

MPO শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত মন্ত্রণালয়ের পরিপত্র সম্পর্কে যা জানা গেল

  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২০৩১ Time View
MPO শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত মন্ত্রণালয়ের পরিপত্র সম্পর্কে যা জানা গেল

শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। হাইকোর্টের এক আদেশের পরিপ্রেক্ষিতে আগামী তিন মাস পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। ফলে এ সময়ের মধ্যে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত পরিপত্রের আলোকে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।

রবিবার (২ নভেম্বর) ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটিতে স্বাক্ষর করেছেন বোর্ডের বিদ্যালয় ও কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. দিদারুল ইসলাম।

নির্দেশনায় বলা হয়েছে, হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং–১৬৭৫৭/২০২৫–এর প্রেক্ষিতে আদালত গত ২১ অক্টোবর ২০২৫ তারিখে এক আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারিকৃত স্মারক নং ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.২২৪–এর পরিপত্রটি তিন মাসের জন্য স্থগিত করেছেন। ফলে আদালতের এই স্থগিতাদেশ বলবৎ থাকা অবস্থায় উক্ত পরিপত্রের ভিত্তিতে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ নির্দেশনার অনুলিপি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, বিভাগীয় কমিশনার, বিভাগের সব জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ময়মনসিংহ আঞ্চলিক পরিচালক, বিভাগের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme