1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহ:প্রধান নিয়োগের যোগ্যতা নিরূপনযোগ্য করে পরিপত্র

  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১৯৫ Time View
মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহ::প্রধান নিয়োগের যোগ্যতা নিরূপনযোগ্য করে পরিপত্র

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে নতুন একটি পরিপত্র জারি করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) এ সংক্রান্ত পরিপত্র প্রকাশ করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বিএড বা সমমানের ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীর সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ, শ্রেণি, জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

এ ছাড়া, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রদর্শক (ডেমোনস্ট্রেটর) পদে নিয়োগের জন্য প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানেও শর্ত হিসেবে বলা হয়েছে— সর্বশেষ ডিগ্রি ব্যতীত শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি/জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে, পরিপত্রে বলা হয়েছে, ‘সিনিয়র শিক্ষক’ পদটি একটি পদোন্নতিযোগ্য পদ হিসেবে রাখা হয়েছে। এমপিওভুক্ত সহকারী শিক্ষকরা যদি নিয়োগের সময় নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন, তবে ১০ম গ্রেডে টানা ১০ বছর সন্তোষজনক চাকরি সম্পন্নের পর ‘সিনিয়র শিক্ষক’ পদে পদোন্নতি পাবেন।

তবে সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) পদধারীরা পদোন্নতি না পেলেও তাদের উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধা ভোগের সুযোগ থাকবে, কিন্তু তারা সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme