২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রী উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে এই লংমার্চ শুরু হবে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শিক্ষা ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “অধ্যক্ষ আজীজি যা বলার বলেছেন। তার ঘোষণার ভিত্তিতেই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। বিকেল ৫টায় আমরা যমুনা অভিমুখে লংমার্চ শুরু করব।”
এর আগে, শিক্ষকদের সংগঠনটি বাড়ি ভাড়া মূল বেতনের ২০ শতাংশ করা, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনে নামে। দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস সত্ত্বেও প্রজ্ঞাপন না আসায় তারা এই ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করেছে।
Leave a Reply