1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

অর্থের সংকট বিবেচনায় যে প্রস্তাব দিলেন জাতীয়করণ প্রত্যাশী জোট

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬০০ Time View
অর্থের সংকট বিবেচনায় যে প্রস্তাব দিলেন জাতীয়করণ প্রত্যাশী জোট

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি বুধবার (১৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফোন পেয়ে তিনি আন্দোলনরত শিক্ষকদের দাবি নিয়ে আর্থিক সমঝোতার প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেন, মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তাকে ফোন করে বাড়ি ভাতা ও উৎসব ভাতা সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন। তবে কর্মচারীদের উৎসব ভাতা বিষয়ে নিশ্চিত করতে না পারার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। আজীজি বলেন, “বাড়ি ভাতা নিয়ে কথা হয়েছে। তিনি (অধ্যক্ষ) বারবার আমাকে বলেছেন, আপনি শিক্ষকদের বুঝান।”

আজীজি আরও জানান, “আমি তাকে প্রস্তাব দিয়েছি, সরকারের আর্থিক সংকট বিবেচনায় আপাতত চলতি বাজেটে ১০ শতাংশ বাড়ি ভাতা এবং আগামী বাজেটে বাকি ১০ শতাংশ দেওয়া যেতে পারে। তবে এটি প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে মোট ২০ শতাংশ বাড়ি ভাতা দেওয়া হবে।”

তিনি সতর্ক করে বলেন, “এর বাইরে গেলে আমার পক্ষে শিক্ষকদের বোঝানো সম্ভব হবে না। তখন হয়তো পরিস্থিতি পদত্যাগ আন্দোলনের দিকে যেতে পারে।”

এদিন দুপুরে শাহবাগে জাতীয় গ্রন্থাগারের সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে আন্দোলনরত শিক্ষকদের আটকে দেয় পুলিশ। তবে শিক্ষকরা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং সেখানে স্লোগান দিতে থাকেন।

সকাল থেকেই শহীদ মিনারে শিক্ষকরা জড়ো হতে শুরু করেন। দুপুর নাগাদ পুরো প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কেউ ব্যানার-ফেস্টুন হাতে স্লোগান দিচ্ছেন— “বেতন বৈষম্য দূর করো”, “শিক্ষকের মর্যাদা রক্ষা করো”, “ন্যায্য দাবি মানতে হবে”— এমন সব শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি জানান, মূলত শাহবাগ ব্লকেড কর্মসূচি দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের নেতারা শহীদ মিনারে এসে শিক্ষকদের সঙ্গে আলোচনা করবেন বলে সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “২০ শতাংশ মানে ২০ শতাংশ— কোনো কম নয়; মেডিক্যাল ভাতা ১৫০০ টাকা মানে ১৪৯৯ টাকার নয়; উৎসব ভাতা ৭৫ শতাংশ মানে ৭৪ শতাংশ নয়। এ তিন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের তিন দফা দাবির একটিতেও ছাড় দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme