1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

MPO শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ের অনুমোদন প্রসংগে যা জানাল মাউশি

  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০১৮ Time View
MPO শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ের অনুমোদন প্রসংগে যা জানাল মাউশি

পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন শিক্ষক-কর্মচারী অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের মধ্যে স্কুল পর্যায়ে কর্মরত আছেন ২ লাখ ৮৮ হাজার ৫৭৫ জন এবং কলেজ পর্যায়ে আছেন ৮৬ হাজার ১৭৭ জন শিক্ষক-কর্মচারী।

রবিবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সংশ্লিষ্ট বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট অর্থ বরাদ্দের প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের ১৯ হাজার ৭৪৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন। এর মধ্যে স্কুল ১৭ হাজার ১৪৫টি এবং কলেজ ২ হাজার ৫৯৯টি। এই বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা প্রদানের জন্য প্রথম ধাপে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বাবদ মোট ৯৯৭ কোটি ৯১ লাখ ৪৩ হাজার ৩৯৪ টাকার হিসাব প্রস্তুত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল।

এই অর্থের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মূল বেতন ছাড়াও বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং বিভিন্ন বিশেষ সুবিধা। ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন যথাসময়ে পাওয়ার বিষয়ে আশ্বস্ত হতে পারছেন। এ ধরণের অনুমোদনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও শিক্ষকদের আর্থিক নিশ্চয়তা বজায় রাখার পদক্ষেপ জোরদার হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme