1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

বাড়ছে বিভাগের সংখ্যা যুক্ত হচ্ছে আরও দুটি নাম

  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৩ Time View
বাড়ছে বিভাগের সংখ্যা যুক্ত হচ্ছে আরও দুটি নাম

সরকার দেশের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে নতুন দুটি প্রশাসনিক বিভাগ ও দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি বিভাগ গঠনের পাশাপাশি কুমিল্লার মুরাদনগর এবং চট্টগ্রামের ফটিকছড়ি ভেঙে দুটি নতুন উপজেলা সৃষ্টির প্রস্তাব চূড়ান্ত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ডেইলি স্টার অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। গণমাধ্যমটির নিজস্ব সূত্র জানিয়েছে, জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ওই বৈঠকেই নতুন বিভাগ ও উপজেলা গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি মুরাদনগর ও ফটিকছড়ি উপজেলাকে ভেঙে নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব করেছে—ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ গঠন করা হবে। অন্যদিকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত হবে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা।

বর্তমানে দেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগে উন্নীত করা হয়েছিল।

নতুন উপজেলা গঠনের ক্ষেত্রে মুরাদনগরের বাঙ্গরা থানার অধীন ১০টি ইউনিয়ন নিয়ে “বাঙ্গরা উপজেলা” প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে ফটিকছড়িকে বিভক্ত করে “ফটিকছড়ি উত্তর” নামে নতুন উপজেলা গঠনের খসড়া তৈরি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বর্তমানে মুরাদনগরে মোট ২২টি ইউনিয়ন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme