বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এখন ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থার মাধ্যমে প্রদান করা হচ্ছে। আধুনিক এই প্রক্রিয়া স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের ভোগান্তি কমানোর উদ্দেশ্যে চালু করা হয়েছে। কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে, নিয়মিত প্রক্রিয়ায় কিছু বাধা ও জটিলতা এখনও কাটেনি। এভাবে কতদিন চলবে তা বলা মুশকিল। প্রতিমাসে নতুন নতুন অজুহাত দিয়েই চলেছে মাউশি। প্রতিমাসে নতুন নতুন জটিলতা তৈরি করতেও প্রস্তুত মাউশি।
তবে বাস্তবে ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। আজ (২৩ সেপ্টেম্বর) তারিখ পার হয়ে গেলেও সেপ্টেম্বর মাসের বিল সাবমিট করার জন্য ইএফটি ড্যাশবোর্ডে কোনো অপশন চালু হয়নি। গত নির্ভরযোগ্য সুত্রে জানতে পেরেছিলাম যে, আজ থেকে বিল সাবমিট করা যাবে। কিন্তু দুংখের বিষয় হলেও সত্য আজও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ তাদের সেপ্টেম্বর মাসের বেতন বিল ইএফটির ড্যাশবোর্ডে সাবমিট করতে পারেনি। তার অর্থ দাঁড়ায় অফিসিয়াল সময় আজ হতে শেষ। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়ে বিল সাবমিট করতে পারছে না এটা নিশ্চিত।
মাউশির সংশ্লিষ্ট সূত্র হতে গতকাল জেনেছিলাম, আগামীকাল থেকে বিল সাবমিট অপশন চালু করা হতে পারে। মূলত একটি প্রযুক্তিগত সমস্যার (Technical Problem) কারণে এই জটিলতা সৃষ্টি হয়েছে। কিন্তু আজও সেই প্রযুক্তিগত সমস্যার সমাধান হয়নাই।
আজ সন্ধ্যা ৬.৩৩মিনিটে আমি নিজে মাউশির ইএমআইএস সেলে প্রোগামার হুমায়ন কবির সাহেবের সাথে হোয়াটসআপে যোগাযোগ করলে তিনি জানান যে, আগামীকাল হতে বিল সাবমিট করা যাবে।
ইএমআইএস সেল হতে আশ্বাস দিয়েছে যে, দ্রুতই সমস্যার সমাধান করা হবে এবং এই বিলম্বের কারণে যাতে প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য অতিরিক্ত সময়ও দেওয়া হবে। অর্থাৎ নির্ধারিত ২৩ তারিখের মধ্যে যেহেতু বিল সাবমিট করা সম্ভবপর হলো না তাই আগামীকাল হতে যদি বিল সাবমিট করা শুরু হয় তাহলে নিশ্চিত থাকেন আরও দুই একদিন সময় বৃদ্ধি করা হবে। অথ্যাৎ আগামীকালের পরও বিল সাবমিট করার সুযোগ থাকবে। যা আগামী ২৫ ও ২৬ তারিখ পর্যন্ত চলমান থাকবে বলে আশা করা যায়।
একটি বিষয় পরিষ্কার—প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে বেতন-ভাতা প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজ চালাতে হলে টেকনিক্যাল স্থিতিশীলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এবং তার সাথে জরুরি সকলের সহযোগিতা।
Leave a Reply