1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ ৬ দল

  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ Time View
নিবন্ধন পাচ্ছে এনসিপি সহজ ৬ দল

নির্বাচন কমিশন (ইসি) নতুন ছয়টি রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় লীগ, বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। কমিশনের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, মাঠ পর্যায়ের যাচাই-বাছাই শেষ করে সংশ্লিষ্ট শাখা নিবন্ধনের সুপারিশ করেছে এবং রোববার নথিতে স্বাক্ষরও করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) এ ফাইল কমিশনের সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। কমিশন চাইলে শাখার প্রস্তাবে সংযোজন বা বিয়োজন করতে পারবে।

মোট ২২টি দলের মধ্যে ছয়টিকে নিবন্ধনের জন্য মনোনীত করা হয়েছে। এর বাইরে আরও ১০টি দলের বিষয়ে পুনতদন্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৯টির ক্ষেত্রে মাঠ পর্যায়ে পুনঃযাচাই হবে, আর একটি দলের তদন্তের দায়িত্ব কমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দেওয়া হবে। বাকি ৬টি দলের আবেদন বাতিল করা হয়েছে।

এর আগে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ১৪৩টি দল আবেদন জমা দিয়েছিল। তবে প্রথম ধাপে কেউই শর্ত পূরণ করতে পারেনি। এরপর ইসি তাদের ঘাটতি পূরণের জন্য সময় দেয়। সেই সুযোগে ৮৪টি দল সাড়া দিলেও শেষ পর্যন্ত মাঠ পর্যায়ে তদন্ত হয় মাত্র ২২টি দলের বিষয়ে। এখান থেকেই চূড়ান্তভাবে ছয়টি দল নিবন্ধনের জন্য নির্বাচিত হয়েছে।

আইন অনুযায়ী, কোনো দলকে নিবন্ধন পেতে হলে অবশ্যই একটি কেন্দ্রীয় কমিটি থাকতে হবে, অন্তত এক-তৃতীয়াংশ জেলায় জেলা কমিটি, ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ন্যূনতম ২০০ জন ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হবে। পাশাপাশি পূর্ববর্তী নির্বাচনে সংসদ সদস্য থাকা অথবা জাতীয়ভাবে কমপক্ষে ৫ শতাংশ ভোট পাওয়া বাধ্যতামূলক শর্ত।

বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। নতুন ছয়টি দল নিবন্ধন পেলে তা বেড়ে দাঁড়াবে ৫৭-তে। উল্লেখযোগ্য যে, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু করে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme