1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এমপিও শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধির চিঠি অর্থ মন্ত্রণালয়ে- এ কোন ষড়যন্ত্র

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬ Time View
এমপিও শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধির চিঠি অর্থ মন্ত্রণালয়ে- এ কোন ষড়যন্ত্র

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির জন্য প্রস্তাব উত্থাপন করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি সম্প্রতি এই বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের কাছে একটি বিস্তারিত চিঠি পাঠিয়েছেন। প্রস্তাব অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অতিরিক্ত ৭৬৯ কোটি ৩৩ লাখ টাকা সংস্থানের প্রয়োজন হবে।

চিঠিতে বলা হয়েছে, দেশে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় তিন লাখ ৯৮ হাজার ৬৮ জন। তাদের জন্য মাসিক বাড়ি ভাড়া ভাতা বর্তমানে ১ হাজার টাকা হলেও, এটি বাড়িয়ে ২ হাজার টাকা করা হলে অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৪৫৬ কোটি ৮৯ লাখ টাকা। একইভাবে, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হলে আরও ২২৮ কোটি ৪৫ লাখ টাকার প্রয়োজন হবে। আর কর্মচারীদের উৎসব ভাতা বিদ্যমান ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করলে অতিরিক্ত ৮৪ কোটি টাকার সংস্থান করতে হবে। সব মিলিয়ে মোট অতিরিক্ত অর্থের পরিমাণ দাঁড়াবে ৭৬৯ কোটি ৩৩ লাখ টাকা।

অধ্যাপক আবরার তাঁর চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করা এখন সময়ের দাবি। তিনি বলেন, এই ভাতা বৃদ্ধির মাধ্যমে শুধু তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে না, বরং শিক্ষকদের পেশাদারিত্বও বৃদ্ধি পাবে। এর ইতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে।

চিঠিতে আরও বলা হয়, সরকারের প্রধান দায়িত্ব হলো দেশের শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করা। কিন্তু অতীতে শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ না দিয়ে অবকাঠামো উন্নয়নে অধিক অর্থ ব্যয় করায় শিক্ষকদের জীবনযাত্রায় বৈষম্য তৈরি হয়েছে। এই বৈষম্য দূর করতে এবং শিক্ষক-কর্মচারীদের সামাজিক মর্যাদা শক্তিশালী করতে শিক্ষা বাজেট বাড়ানো অত্যন্ত জরুরি।

অধ্যাপক আবরার স্মরণ করিয়ে দেন যে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে পূর্বে শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল। তবে কর্মচারীদের ভাতা ৫০ শতাংশের ওপরে না যাওয়ায় তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাই এবার কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বাজেট বিভাগ সূত্র জানিয়েছে, প্রস্তাবিত অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। বিষয়টি বিবেচনাধীন রয়েছে এবং প্রয়োজনে সংশোধিত বাজেটে এ সংস্থান রাখা হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme