1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

অবশেষে ইএফটিতে বাদ পড়া সাড়ে৪ হাজার শিক্ষকের কপাল খুলছে

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৬ Time View
অবশেষে ইএফটিতে বাদ পড়া সাড়ে ৪ হাজার শিক্ষকের কপাল খুলছে

তথ্যগত ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বন্ধ থাকা শিক্ষক-কর্মচারীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর এসেছে। সরকার অবশেষে তাদের বকেয়াসহ বেতন দেওয়ার উদ্যোগ নিয়েছে। এজন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তাদের তথ্য সংশোধনের সুযোগ উন্মুক্ত করছে। সংশোধিত তথ্য আবেদনপত্রের মাধ্যমে জমা দিলে শিক্ষক-কর্মচারীরা ডিসেম্বর থেকে আগস্ট পর্যন্ত আটকে থাকা বেতন-ভাতা পেয়ে যাবেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইএমআইএস সেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, যেসব শিক্ষক-কর্মচারী গত বছরের ডিসেম্বর থেকে বেতন পাচ্ছেন না, তাদের জন্য সার্ভার উন্মুক্ত করা হচ্ছে। আজই এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হবে। আগামী শনিবারের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ইনপুট দিতে হবে।

উল্লেখ্য, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে বেতন প্রদান শুরু হওয়ার পর তথ্যগত ভুলের কারণে প্রায় সাড়ে চার হাজার শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ হয়ে যায়। ডিসেম্বর থেকে আগস্ট পর্যন্ত বেতন-ভাতা বন্ধ থাকায় তারা দারুণ ভোগান্তিতে ছিলেন। অবশেষে তথ্য সংশোধনের সুযোগ উন্মুক্ত হওয়ায় দীর্ঘ প্রতীক্ষার পর আবার নিয়মিত বেতন পাওয়ার আশা করছেন তারা।

তাহলে এখন এদেরকে কি বলবেন আপনি? কেন এতদিন এই শিক্ষক কর্মচারীদের এমন দূর্ভোগের সঙ্গী করা হল। এর জন্য দায়ী কে এই শিক্ষক নাকি মাউশির একগুয়েমী। দায়ী ব্যাক্তিদের শাস্তি এদেশে হয় না এটার ক্ষেত্রে হবে না। মিডয়াও এখন বলবে এদের পক্ষে কথা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme