1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (সিএসএ)-এর ভ (ডেমোক্রেসি অ্যান্ড পার্টিসিপেশন) পদে নির্বাচিত হয়েছেন নাটোর জেলা ছাত্রদলের কর্মী

  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ Time View
সিএসএ এর ভিপি (ডি অ্যান্ড পি) পদে নির্বাচিত হয়েছেন নাটোর জেলা ছাত্রদলের কর্মী

নাটোর জেলা ছাত্রদলের কর্মী শেখ রিফাদ মাহমুদ কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (সিএসএ)-এর ভাইস প্রেসিডেন্ট (ডেমোক্রেসি অ্যান্ড পার্টিসিপেশন) পদে নির্বাচিত হয়েছেন। ভারত, ঘানা, নাইজেরিয়া ও কেনিয়ার পাঁচ প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তিনি এ পদে জয়ী হন। রোববার (১৪ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এ তথ্য জানানো হয়।

নাটোর শহরের কানাইখালী এলাকার বাসিন্দা রিফাদ বর্তমানে রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ছেন। তার বাবা শেখ মো. রকিবুল ইসলাম নাটোরের সিংড়ার বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ।

বর্তমানে রিফাদ জাতিসংঘ যুব উপদেষ্টা পর্ষদ বাংলাদেশের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১১ ও ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধিরা ভোট দেন। সেখানে রিফাদ মোট ভোটের প্রায় ৭০ শতাংশ পেয়ে নির্বাচিত হন।

নির্বাচনে জয়লাভের পর প্রতিক্রিয়ায় রিফাদ বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ন্যায়সংগত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তিনি কাজ করবেন। তার মতে, গণতান্ত্রিক অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষায় সমান সুযোগ প্রতিষ্ঠা সম্ভব, আর বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করাই তার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, আর্থিক সংকটের কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খায়। তাই তিনি এমন উদ্যোগকে উৎসাহিত করবেন, যেখানে শিক্ষার্থীরা একে অপরকে সহায়তা করবে, যেন অর্থের অভাবে কেউ শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme