দেশের মানুষ আবারও লোডশেডিংয়ের ভোগান্তিতে পড়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এ কারণে সারা দেশেই লোডশেডিং করতে হচ্ছে।
পিডিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, হঠাৎ এই সমস্যার কারণে সাধারণ মানুষকে সাময়িক ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে আগামী দু-তিন দিনের মধ্যে বিদ্যুৎকেন্দ্রগুলো আবার চালু হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, অস্থায়ী এই সমস্যার সময়ে ধৈর্য ধারণ করে সহায়তা করার জন্য তারা দেশবাসীর সহযোগিতা কামনা করছে।
Leave a Reply