1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

জাতীয় পার্টির আসল লক্ষ্য ও উদ্দেশ্য পরিস্কার করেছে মোস্তাফিজার রহমান

  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ Time View
জাতীয় পার্টির আসল লক্ষ্য ও উদ্দেশ্য পরিস্কার করেছে মোস্তাফিজার রহমান

রংপুরে জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা জানিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের অধিকারী এবং যাদের বিরুদ্ধে মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা যদি জাতীয় পার্টিতে যোগ দেন, তবে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত ওই সমাবেশে তিনি বলেন, “আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোন মামলা-মোকাদ্দমা নাই। সে যদি যোগ্য প্রার্থী হয়, তাহলে আমরা কেন তাকে মনোনয়ন দেব না? অবশ্যই দেব। আমাদের প্রার্থী সংকট কাটিয়ে উঠতে এটি একটি কৌশল হিসেবেও কাজ করবে।”

তিনি আরও জানান, জাতীয় পার্টি সবগুলো (৩০০) আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। তবে কোথাও যদি জাপার প্রার্থীর চেয়ে শক্তিশালী ও জনপ্রিয় ক্লিন ইমেজের প্রার্থী পাওয়া যায়, তাহলে তাকেই মনোনয়ন দেওয়া হবে। বিশেষ করে ফরিদপুর, গোপালগঞ্জসহ যেসব এলাকায় আওয়ামী লীগের শক্ত অবস্থান রয়েছে, সেসব এলাকায় যোগ্য প্রার্থীরা জাপায় যোগ দিলে তাদের মনোনয়ন দেওয়ার সম্ভাবনা থাকবে।

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় বিএনপিরও দায়িত্ব রয়েছে। সহিংসতামুক্ত, গণতান্ত্রিক শক্তিগুলোকে বাঁচাতে হলে বিএনপিকে ভূমিকা রাখতে হবে। অন্যথায়, বিএনপি একা হয়ে পড়বে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি জাতীয় পার্টি নির্বাচনে না থাকে, তাহলে ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামী, চরমোনাই, এনসিপি ও গণধিকার পরিষদের মতো দলগুলো একদিকে থাকবে, আরেকদিকে থাকবে বিএনপি। তখন বিএনপিকে একঘরে করার জন্য স্বাধীনতাবিরোধী শক্তি বিভিন্ন অজুহাত তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ না নেওয়ার জন্য পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির মতো অজুহাত দাঁড় করাতে পারে। এভাবে বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করা হতে পারে। তাই, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপির ভূমিকা রাখা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme