1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

স্কুল ও কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী যেভাবে পালন করতে হবে মাউশির নির্দেশনা

  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২৮ Time View
স্কুল ও কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী যেভাবে পালন করতে হবে মাউশির নির্দেশনা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে দেশের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ উপলক্ষে শিক্ষা অধিদপ্তর থেকে পৃথক পৃথক চিঠির মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে এসব কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা অধিদপ্তরের চিঠিতে জানানো হয়, আগামি ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মিলাদ মাহফিল আয়োজন, আলোচনা সভা এবং ইসলামের শিক্ষা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, কর্মসূচির অংশ হিসেবে থাকবে মহানবী (সা.)-এর জীবনী ও কর্মের ওপর আলোচনা, ইসলামে শান্তি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, প্রগতি, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার এবং নারীর মর্যাদার বিষয়ে বিশেষ আলোকপাত। পাশাপাশি থাকবে হামদ-নাত পরিবেশনা, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, স্বরচিত কবিতা পাঠ, শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মভিত্তিক কুইজ প্রতিযোগিতা।

এর আগে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক নির্দেশনায় বলা হয়, ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৬ সেপ্টেম্বর সব শিক্ষা প্রতিষ্ঠান ও অধিদপ্তরসমূহে দিনের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর পর্যায়ক্রমে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলসহ অন্যান্য কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

অতএব, শিক্ষা মন্ত্রণালয়ের এ নির্দেশনার ফলে দেশের সকল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ব্যাপকভাবে ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করবে, যা শিক্ষার্থীদের মধ্যে মহানবীর (সা.) জীবনাদর্শ, শান্তি ও মানবিক মূল্যবোধ সম্পর্কে গভীর উপলব্ধি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme