1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

প্রকাশ হল জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা

  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১৫ Time View
প্নকাশ হল জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা ২০২৫ প্রকাশ

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা ২০২৫ প্রকাশিত হয়েছে। এ নীতিমালার আওতায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৮ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ২৫ শতাংশকে (৭ম শ্রেণির সব প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলের ভিত্তিতে) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। জাতীয় স্টিয়ারিং কমিটি প্রয়োজন মনে করলে এ অংশগ্রহণের হার পুনঃনির্ধারণ করতে পারবে।

পরীক্ষা পদ্ধতি

জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • বাংলা : ১০০ নম্বর
  • ইংরেজি : ১০০ নম্বর
  • গণিত : ১০০ নম্বর
  • বিজ্ঞান : ৫০ নম্বর
  • বাংলাদেশ ও বিশ্বপরিচয় : ৫০ নম্বর

প্রতিটি বিষয়ে পরীক্ষার সময়সীমা ৩ ঘণ্টা নির্ধারিত থাকবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে। পরীক্ষার প্রশ্ন এনসিটিবি কর্তৃক প্রণীত ৮ম শ্রেণির পাঠ্যপুস্তক অনুসারে হবে।

বৃত্তির ধরন

শিক্ষার্থীদের দুই ধরনের বৃত্তি দেওয়া হবে—

  1. ট্যালেন্টপুল বৃত্তি
  2. সাধারণ বৃত্তি

সব ধরনের বৃত্তির ৫০ শতাংশ ছাত্রী এবং ৫০ শতাংশ ছাত্র-এর জন্য নির্ধারিত থাকবে। তবে নির্দিষ্ট কোটায় পর্যাপ্ত যোগ্য প্রার্থী না পাওয়া গেলে ছেলেদের কোটা মেয়েদের দ্বারা এবং মেয়েদের কোটা ছেলেদের দ্বারা পূরণ করা যাবে।

নীতিমালার বিশেষ বিধান

  • কোনো শিক্ষার্থী যদি পূর্ববর্তী বিদ্যালয় থেকে ছাড়পত্র নিয়ে অন্য বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে ভর্তি হয়, তবে মেধাক্রম অনুযায়ী তাকে পরীক্ষার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে।
  • সংশ্লিষ্ট বিদ্যালয়ের বাইরে অন্য কারো বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অভিযোগ প্রমাণিত হলে শিক্ষার্থীর প্রার্থীতা বা ফলাফল বাতিল করা হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমিটি কাঠামো

জুনিয়র বৃত্তি পরীক্ষার কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন স্তরে কমিটি থাকবে। এগুলো হলো—

  • জাতীয় স্টিয়ারিং কমিটি
  • নির্বাহী কমিটি
  • জেলা কমিটি
  • উপজেলা কমিটি

এ নীতিমালা প্রকাশের মাধ্যমে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার কাঠামো ও পরিচালনা পদ্ধতি স্পষ্ট হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme