বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়ছে। চলতি জুলাই মাসের বেতন তারা যখন আগষ্ট মাসে পাবেন তখন থেকেই তারা বর্ধিত বেতন পাবেন। তবে বেতন কতটুকু বাড়ছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলছেন না শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে বিষয়টি নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। কারণ বর্তমান অর্থ বছর হতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অন্যান্য ভাতাও বৃদ্ধি পাওয়ার কথা ছিল যদি এ বিষয়ে মাউশি হতে এখন অবধি কিছুই জানানো হয়নি। তাই ধরে নেওয়া যায় চলতি জুলাই মাসের বেতনের সাথে অন্যান্য ভাতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। চলতি জুলাই মাসের বেতনের সাথে যে বিষয়গুলো বৃদ্ধি পাবে তা হলো বাৎসরিক বৃদ্ধি ৫% ও সরকার ঘোষিত ১০% বা ১৫% বিশেষ সুবিধা।
গত জুন মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো বিশেষ প্রণোদনার আওতায় আনা হয় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। এই প্রণোদনা জুলাই মাস থেকে কার্যকর হবে। এতে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা ভাতা বৃদ্ধির কথা বলা হয়েছে। সে অনুযায়ী শিক্ষকদের বেতন কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানায়, জুনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকদের গ্রেড অনুযায়ী বেতন বাড়ানো হবে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারেই এই বেতনবৃদ্ধি কার্যকর করা হবে।

এই বেতন বৃদ্ধির হিসাব আপনি নিজে নিজেই করতে পারবেন। আপনার বেতন কোন গ্রেডের কোন ধাপে কার্যকর হবে চলতি জুলাই মাস হতে তা উপরের তালিকা হতে দেখে নিন। তারপর সেই বেতনের সাথে যদি আপনি ১ থেকে ৯ গ্রেডের হন তাহলে তাহলে আপনার প্রাপ্ত বেতন স্কেলের সাথে যোগ করুন .১০ দিয়ে গুন করে প্রাপ্ত যোগফলের সাথে তার সাথে আবার ১৫০০ দিয়ে যোগ করুন এরপর এর সাথে বিয়োগ করুন আপনার প্রাপ্ত স্কেলকে .১০দিয়ে গুন করে প্রাপ্ত বিয়োগফল হবে আপনর প্রাপ্ত বেতন। এখন যে টোটাল পাবেন সেই টোটালটিই আপনি চলতি জুলাই মাস হতে বেতন হিসাবে পেতে চলেছেন।
ধরুন আপনি ৯ম গ্রেডে চাকুরী করেন আপনি শুরু হতেই বাৎসরিক বৃদ্ধি পাচ্ছেন তাহলে আপনার বেতনের ধাপ হবে ৩২৫৪০/- দেখুন এখানে কিভাবে হিসাব করা হয়:
৩২৫৪০+৩২৫৪০*.১০+১৫০০-৩২৫৪০*.১০=৩৪০৪০/-
আর আপনি যদি আপনি ১০ থেকে ২০ গ্রেডের হন তাহলে আপনার প্রাপ্ত বেতন স্কেলের সাথে যোগ করুন .১৫ দিয়ে গুন করে প্রাপ্ত যোগফলের সাথে তার সাথে আবার ১৫০০ দিয়ে যোগ করুন এরপর এর সাথে বিয়োগ করুন আপনার প্রাপ্ত স্কেলকে .১০দিয়ে গুন করে প্রাপ্ত বিয়োগফল হবে আপনর প্রাপ্ত বেতন। এখন যে টোটাল পাবেন সেই টোটালটিই আপনি চলতি জুলাই মাস হতে বেতন হিসাবে পেতে চলেছেন।
ধরুন আপনি ১১তম গ্রেডে চাকুরী করেন আপনি শুরু হতেই বাৎসরিক বৃদ্ধি পাচ্ছেন তাহলে আপনার বেতনের ধাপ হবে ১৮৫১০/- দেখুন এখানে কিভাবে হিসাব করা হয়:
১৮৫১০+৩২৫৪০*.১৫+১৫০০-৩২৫৪০*.১০=৩৪০৪০/-
এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা শুরু থেকে সবগুলো বার্ষিক বৃদ্ধি পেয়েছেন তারা আগামী জুলাই মাসের বেতন যেভাবে পেতে চলেছেন তার হার নিম্নরূপঃ
| গ্রেড | বেতন স্কেল | ৫% বৃদ্ধি সহ মুল বেতন স্কেল | বিশেষ সুবিধা ১০% ও ১৫% হারে | বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা | ১০% কর্তন | প্রাপ্য বেতন | মন্তব্য(মোট বৃদ্ধি |
|---|---|---|---|---|---|---|---|
| ৪ | ৫০০০০ | ৬৮৪১০ | ৬৮৪১ | ১৫০০ | ৬৮৪১ | ৬৯৯১০ | |
| ৫ | ৪৩০০০ | ৬১২০০ | ৬১২০ | ১৫০০ | ৬১২০ | ৬২৭০০ | |
| ৬ | ৩৫৫০০ | ৫২৪৮০ | ৫২৪৮ | ১৫০০ | ৫২৪৮ | ৫৩৯৮০ | |
| ৭ | ২৯০০০ | ৪২৮৯০ | ৪২৮৯ | ১৫০০ | ৪২৮৯ | ৪৪৩৯০ | ৪০৯২/- |
| ৮ | ২৩০০০ | ৩৪০১০ | ৩৪০১ | ১৫০০ | ৩৪০১ | ৩৫৫১০ | ৩২৩৯/- |
| ৯ | ২২০০০ | ৩২৫৪০ | ৩২৫৪ | ১৫০০ | ৩২৫৪ | ৩৪০৪০ | ৩০৯৯/- |
| ১০ | ১৬০০০ | ২৩৬৮০ | ৩৫৫২ | ১৫০০ | ২৩৬৮ | ২৬৩৬৪ | |
| ১১ | ১২৫০০ | ১৮৫১০ | ২৭৭৭ | ১৫০০ | ১৮৫১ | ২০৯৩৬ | |
| ১২ | ১১৩০০ | ১৬৭৪০ | ২৫১১ | ১৫০০ | ১৬৭৪ | ১৯০৭৭ | |
| ১৩ | ১১০০০ | ১৬২৮০ | ২৪৪২ | ১৫০০ | ১৬২৮ | ১৮৫৯৪ | |
| ১৪ | ১০২০০ | ১৫১২০ | ২২৬৮ | ১৫০০ | ১৫১২ | ১৭৩৭৬ | |
| ১৫ | ৯৭০০ | ১৪৩৯০ | ২১৫৯ | ১৫০০ | ১৪৩৯ | ১৬৬১০ | |
| ১৬ | ৯৩০০ | ১৩৭৮০ | ২০৬৭ | ১৫০০ | ১৩৭৮ | ১৫৯৬৯ | |
| ১৭ | ৯০০০ | ১৩৩৪০ | ২০০১ | ১৫০০ | ১৩৩৪ | ১৫৫০৭ | |
| ১৮ | ৮৮০০ | ১৩০৫০ | ১৯৫৮ | ১৫০০ | ১৩০৫ | ১৫২০৩ | |
| ১৯ | ৮৫০০ | ১২৬০০ | ১৮৯০ | ১৫০০ | ১২৬০ | ১৪৭৩০ | |
| ২০ | ৮২৫০ | ১২২৪০ | ১৮৩৬ | ১৫০০ | ১২২৪ | ১৪৩৫২ |
সর্বশেষে যে কথা বলব তা হল আপনি কোন স্কেলে বেতন পান এবং আপনার বর্তমান মুল স্কেল কত সেটা উপরের তালিকা দেখে নির্ধারণ করে নিন তারপর নিশ্চিত করুন আপনার বিশেষ সুবিধা বৃদ্ধি কত ১০% না ১৫% সেটি নিশ্চিত করে উপরের দেওয়া হিসাব অনুযায়ী যোগ বিয়োগ গুন করুন আপনার বেতন বৃদ্ধি আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার মুল বেতন জুলাই থেকে কতটাকা পেতে চলেছেন।
Leave a Reply